
বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর যুবো সমাজের আয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে আজ ২৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার পালিত হয়েছে সরস্বতী পূজা।
এদিন সকাল থেকেই ধানসাগর এর সকল সনাতন ধর্মাবলম্বীরা ধানসাগর গোবিন্দ মন্দির সেবাশ্রম প্রাঙ্গনে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। সত্য সনাতন টিভি
এ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজা ও অন্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব পালন করা হয়। বিশেষ করে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা আলোকসজ্জা করতে দেখা যায় ।
মন্দির প্রাঙ্গণ পুষ্পাঞ্জলি শেষে ভক্তদের মাঝে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় যুবকদের উদ্যোগ। সত্য সনাতন টিভি
এ বছর ধানসাগর এর যুব সমাজ য়ে আয়োজন করেছে তাতে প্রশংসা করছেন সমাজের সচেতন মহল, এ ছাড়াও তারা আরো বলেন গ্রামের যুবো সমাজ কে এ ধরনের কাজে উৎসাহিত করলে সমাজ, গ্রাম এবং দেশের কল্যাণ হবে বলে ধারণা করেণ।