
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদ মঙ্গল নগর, বণিক পাড়ায় যুব কল্যাণ একতা সংঘের উদ্যোগে ৯ম বার্ষিক সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ পূজা উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও সমগ্র ধর্মীয় আয়োজন পরিচালনা করেন শ্রীমৎ কৃপানন্দ ব্রহ্মচারী, অধ্যক্ষ, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম, উত্তম বড়হাতিয়া সেনেরহাট, লোহাগাড়া। পাশাপাশি শ্রীমৎ ভাগবত পাঠ করেন শ্রী রুবেল চক্রবর্তী (বাজালিয়া, সাতকানিয়া)। সত্য সনাতন টিভি
শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণ, আমিরাবাদ, মঙ্গল নগর, বণিক পাড়ায় আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে গণেশ পূজার পাশাপাশি সরস্বতী পূজাও বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ভক্তদের মন কাড়ে। সকাল থেকেই ভক্তবৃন্দ পূজায় অংশগ্রহণ করেন এবং অঞ্জলি, আরতি ও প্রার্থনার মাধ্যমে দেবতার আশীর্বাদ কামনা করেন। সত্য সনাতন টিভি
ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি আয়োজকরা রাখেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদের ব্যবস্থা। এতে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের সার্বিক সফলতায় সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।
উল্লেখ্য, এ গণেশ পূজার আয়োজন করে চট্টগ্রাম লোহাগাড়া পশ্চিম আমিরাবাদ মঙ্গল নগর, বণিক পাড়া সার্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা উদ্যাপন কমিটি। আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখার লক্ষ্যেই প্রতিবছর এই পূজার আয়োজন করা হয়ে থাকে।