1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিযানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এএসআই রুপম দে’র মৃত্যু ৫৩১ বছরের ঐতিহ্যে মুখর শেখরনগর, ইছামতীর তীরে কালীপূজায় ভক্তসমাগম মঠবাড়িয়ায় স্কুলছাত্রী বৃন্তিকা প্রমী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফটিকছড়িতে দগ্ধ সীমা দাসের পাশে মানবিক সহায়তা, আবারও অর্থ পৌঁছে দিলেন অন্তর রায়। বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় অপর্ণা রায় দাস। শ্রীমঙ্গলে শ্রীরাম নবমী উদযাপন, পুষ্পাঞ্জলি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হবে দিন। দক্ষিণ কাট্টলীতে ৯৪ বছরের ঐতিহ্যে শুরু হচ্ছে বাসন্তী পূজা মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী আজ: স্বাধীনতার অগ্নিযুগের এক অমর নায়কের স্মরণে জাতি। রামনবমী উপলক্ষে গোঁসাইপাড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন। ত্রিপুরা পরিবারের আচার-সংস্কৃতিতে প্রত্যাবর্তন, রথিচন্দ্র কারবারি পাড়ায় মন্দির স্থাপন।

লালমনিরহাটে হিন্দু থেকে মুসলিম হওয়া এক ব্যাক্তির গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আল আমিন (৬৫) নামে এক নবমুসলিম ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ১৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি মঙ্গলবার সকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামে তার শ্বশুরবাড়ির পাশে একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আল আমিন ওই গ্রামের আছর মামুদের জামাতা। তিনি জন্মসূত্রে একজন ভারতীয় নাগরিক ও সনাতন ধর্মাবলম্বী ছিলেন। প্রায় তিন দশক আগে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এক মুসলিম যুবতীকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশি নাগরিকত্ব লাভ করেন। সত্য সনাতন টিভি

পারিবারিক সূত্রে জানা যায়, আল আমিনের জন্মনাম ছিল গোবিন্দ দাস। দীর্ঘদিন বাংলাদেশে বসবাসের সময় তার সংসার গড়ে ওঠে। তার একমাত্র ছেলে আশরাফুল ইসলাম জীবিকার প্রয়োজনে ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করেন।

নিহতের পরিবারের দাবি, আল আমিন সম্প্রতি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সোমবার রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সত্য সনাতন টিভি

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট