বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাঁশখালীর অনসুয়া দাশ হিয়ার উজ্জ্বল সাফল্য।

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৯৪ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কৃতি শিক্ষার্থী অনসুয়া দাশ হিয়া দেশের শীর্ষস্থানীয় দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সি ইউনিটে ২৯তম স্থান অর্জন করে বাঁশখালীসহ পুরো চট্টগ্রাম অঞ্চলের জন্য গৌরবের কারণ হয়ে উঠেছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সি ইউনিটে ৮০৯তম স্থান অর্জন করে তার মেধা ও অধ্যবসায়ের প্রমাণ দিয়েছে। সত্য সনাতন টিভি

 

 

অনসুয়া দাশ হিয়া ছোটবেলা থেকেই মেধাবী ও নিয়মিত অধ্যয়নশীল শিক্ষার্থী হিসেবে পরিচিত। পারিবারিকভাবে শিক্ষাবান্ধব পরিবেশে বেড়ে ওঠার ফলে তার এই সাফল্য অর্জন সহজ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তার পিতা শংকর প্রসাদ দাস বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাতা জয়শ্রী মহুরী দক্ষিণ জলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষক দম্পতির আদর্শ, দিকনির্দেশনা ও অনুপ্রেরণাই অনসুয়ার সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সত্য সনাতন টিভি

 

 

অনসুয়ার এই অর্জনে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষকসমাজ এবং এলাকার শিক্ষানুরাগীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, তার এই সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সফলতার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষা ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা করছেন সকলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews