1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে সিএনজি উল্টে গৃহবধূ পপি পাল নিহত, স্বামী ও শিশুকন্যা আহত। নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় ৫ জন নিহত, ৪ জনই হিন্দু ধর্মালম্বী হিন্দুদের ন্যায্য দাবি রক্ষা করবে বিএনপি সালাহউদ্দিন মহেশখালী আদিনাথ ঠাকুরতলায় মাঘী পূর্ণিমা উপলক্ষে ৫৭তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞের প্রস্তুতি অসহায় বিকাশ মালাকারের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, এক মাসের খাদ্য সামগ্রী প্রদান। বঙ্গবন্ধুর সমাধি দর্শন সৌভাগ্যের বিষয় গোবিন্দ চন্দ্র প্রামাণিক মিরসরাইয়ে হিন্দুপাড়ায় এক সপ্তাহে সাত দফা অগ্নিসংযোগ, আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে উপমা দত্ত নামে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বরিশালে জৈতিমনি নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রামকৃষ্ণ পরমহংস দেব ধর্মীয় সহিষ্ণুতা ও মানবতার অনন্য দিশারি

জয়পুরহাট কালাইয়ে মন্দিরভিত্তিক সনাতন ধর্মসভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক : শ্রী মিঠন বারোয়ার | নওগাঁ প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাই উপজেলায় গ্রামকেন্দ্রিক মন্দিরভিত্তিক ‘সনাতন ধর্মসভা’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অগ্নিবীর রাজশাহী বিভাগীয় শাখার উদ্যোগে গত ১৬ জানুয়ারি শুক্রবার উপজেলার পুনট ইউনিয়নের রাধানগর এলাকায় এই ধর্মসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে ঈশ্বরস্তুতি ও উপাসনামন্ত্র উচ্চারণের মাধ্যমে ধর্মসভার শুভারম্ভ করা হয়। পরে শান্তি পাঠের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ধর্মসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন শ্রী বাঁধন বর্মন। তিনি সনাতন ধর্মের মূল শিক্ষা, মানবিকতা, সহনশীলতা ও বেদের জ্ঞান দৈনন্দিন জীবনে চর্চার গুরুত্ব তুলে ধরেন। বক্তৃতায় তিনি বলেন, সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ধর্মীয় শিক্ষার ভূমিকা অপরিসীম। সত্য সনাতন টিভি

অনুষ্ঠানে স্থানীয় ভক্তবৃন্দসহ বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, গ্রামভিত্তিক ও মন্দিরকেন্দ্রিক এই ধর্মসভা আয়োজনের মাধ্যমে বেদের জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

ধর্মসভায় অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ অগ্নিবীর রাজশাহী বিভাগীয় শাখার পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতেও এ ধরনের আলোচনা ও অফলাইন কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি যারা উপস্থিত থাকতে পারেননি, তাদেরও আগামী আয়োজনগুলোতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সত্য সনাতন টিভি।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ঈশ্বরের আশীর্বাদে এই সুন্দর পথচলা আরও বিস্তৃত হবে এবং সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট