বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

প্রয়াণ দিবসে মাস্টারদা সূর্য সেনকে গভীর শ্রদ্ধা জানিয়েছে রাম সেবক।

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

আজ ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম মহান বিপ্লবী ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক মাস্টারদা সূর্য সেনের প্রয়াণ দিবস। এ উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও প্রণাম জানিয়েছে সামাজিক ও সেবামূলক সংগঠন রাম সেবক।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, মাস্টারদা সূর্য সেন ছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত। তাঁর নেতৃত্বে ১৯৩০ সালে সংঘটিত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে বিবেচিত। সত্য সনাতন টিভি

বিবৃতিতে আরও বলা হয়, ১৯৩৪ সালের এই দিনে ব্রিটিশ শাসকগোষ্ঠীর নির্মম নির্যাতনের পর মাস্টারদা সূর্য সেনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। তবে তাঁর আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেম আজও জাতির চেতনায় অম্লান হয়ে আছে। সত্য সনাতন টিভি

প্রয়াণ দিবস উপলক্ষে রাম সেবক-এর পক্ষ থেকে মাস্টারদা সূর্য সেনের আদর্শ অনুসরণ করে দেশ, সমাজ ও মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।

মাস্টারদা সূর্য সেন স্বাধীনতার এক অবিনশ্বর প্রতীকতাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও প্রণাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews