বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

কক্সবাজারে বাগীশিকের গীতা ও নৈতিক শিক্ষা কার্যক্রম সম্পন্ন।

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা–২০২৬ কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার বাগীশিক কেন্দ্রীয় সংসদের ব্যবস্থাপনায় পরীক্ষাটি উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উখিয়া উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) কর্মকর্তা অশোক আচার্য। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন শর্মা রনি, বাংলাদেশ হিন্দু পরিষদ কক্সবাজার জেলা আহ্বায়ক অ্যাডভোকেট রবীন্দ্র দাশ রবি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক সজল ধর, বাংলাদেশ হিন্দু–বৌদ্ধ–খ্রিষ্টান ঐক্য পরিষদ উখিয়া উপজেলা শাখার সভাপতি মেধু কুমার বড়ুয়া এবং বাগীশিক উখিয়া উপজেলা শাখার সভাপতি শ্রীমতি বেবী প্রভা দে। এ ছাড়া বাগীশিকের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সত্য সনাতন টিভি

 

আয়োজকেরা জানান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে শিক্ষার্থীদের মধ্যে গীতা শিক্ষার প্রসারে নিয়মিতভাবে এ পরীক্ষা আয়োজন করা হচ্ছে। পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews