বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অবসরের পরও থামেননি, সাইকেল চালিয়ে ক্লাস নেন সুনিল চন্দ্র দেয়াল টপকে বাড়িতে ঢুকে চুরি? গয়না ও পূজার ৬১ হাজার ৫০০ টাকা খোয়া সিলেটে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা কোলন ক্যান্সারে মারা গেলেন বাঁশখালীর শিক্ষিকা জয়শ্রী মির্জাপুরে নির্মাণাধীন পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার অঙ্কিতা ভট্টাচার্যের কণ্ঠে প্রকাশিত হলো দুর্গাপূজার গান ‘সবার মাঝে এলো মা’ দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদুয়া মহাশ্মশানের রাস্তা নির্মাণকাজ এগিয়ে চলছে বিয়ের দুই সপ্তাহ আগে ডেঙ্গুতে মৃত্যু, শেষ বিদায়ে বৃষ্টিকে সিঁদুর পরালেন হবু স্বামী দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে চট্টগ্রামে পুলিশ-পূজা কমিটির মতবিনিময় রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

অঙ্কিতা ভট্টাচার্যের কণ্ঠে প্রকাশিত হলো দুর্গাপূজার গান ‘সবার মাঝে এলো মা’

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : জয় দেব নাথ | অনলাইন সংস্করণ

শারদীয় দুর্গাপূজার আবহে সুরের মূর্ছনায় ভক্ত ও সংগীতপ্রেমীদের মাতাতে প্রকাশিত হয়েছে নতুন দুর্গাপূজার গান ‘সবার মাঝে এলো মা’। অঙ্কিতা ভট্টাচার্যের মিষ্টি ও প্রাণবন্ত কণ্ঠে গানটি গত ২০ সেপ্টেম্বর প্রকাশিত হয়।

 

শরতের কাশফুল, শিউলির সুবাস আর ঢাকের বাদ্যের সঙ্গে বাঙালির দুর্গোৎসবের আবহকে কেন্দ্র করেই গানটি নির্মাণ করা হয়েছে। উৎসবের আনন্দ, আবেগ ও মা দুর্গাকে বরণ করে নেওয়ার অনুভূতি গানটির কথায় ও সুরে ফুটিয়ে তোলা হয়েছে। সত্য সনাতন টিভি

 

গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী অঙ্কিতা ভট্টাচার্য। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন রূপক তিয়ারি এবং গীতিকার ড. জয়দেব মজুমদার।

 

দুর্গাপূজার আনন্দকে আরও রঙিন করে তুলতে গানটি নিয়ে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। পূজার দিনগুলোতে ঢাকের বাদ্য, আলোকসজ্জা ও উৎসবের নানা আয়োজনের সঙ্গে গানটি শ্রোতাদের মধ্যে ভিন্নমাত্রার আনন্দ তৈরি করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। সত্য সনাতন টিভি

 

গানটির সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা আশা করছেন, শারদীয় উৎসবের আবহে ‘সবার মাঝে এলো মা’ শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews