সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সনাতন ঋষি আশ্রমে JHP প্রবাসী ফোরামের খাদ্যসামগ্রী বিতরণ সর্বপ্রথম মেধস মুনির আশ্রমে হয়েছিল শারদীয় দুর্গাপূজা আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে, চালক চন্দন দত্তের মৃত্যু চট্টগ্রাম মহানগরে হিন্দু ছাত্র সংহতির নতুন কমিটি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুল ও ধর্মীয় গ্রন্থে সনাতনী নবীনদের বরণ খাগড়াছড়িতে ৯টি উপজেলায় ৬৮টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব নবজাতকের আগমনের আনন্দের মাঝেই শোকের ছায়া আজ থেকে পিতৃপক্ষ,পূর্বপুরুষদের স্মরণ করার দিন শুরু নাসিরনগরে সাবেক প্রধান শিক্ষকের বাসায় ডাকাতি, হাত-পা ও চোখ বেঁধে লুট দুর্গাপূজায় আলোকসজ্জা সীমিত রাখার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে, চালক চন্দন দত্তের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : অনিক দাশ | খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি সদরের আলুটিলা পর্যটন এলাকার সাপমারা নামক স্থানে মালবাহী একটি জীপ খাদে পড়ে চন্দন দত্ত (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত চন্দন দত্ত খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়কের বসুন্ধরা এলাকার বাসিন্দা। তিনি পেশায় জীপচালক ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মালবাহী জীপটি নিয়ে পাহাড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় সাপমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চন্দন দত্তের মৃত্যু হয়।

 

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে খাদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

 

চন্দন দত্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বসুন্ধরা এলাকাসহ খাগড়াছড়ি শহরে শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews