
নিহারেন্দু চক্রবর্তী : নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক বাবু বিদ্যুৎ কান্তি দেবের বাসায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা তাঁকে হাত-পা ও চোখ বেঁধে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, তামা, কাঁসাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ২৪ সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, রাতে একদল ডাকাত বিদ্যুৎ কান্তি দেবের বাসায় প্রবেশ করে প্রথমে তাঁকে জিম্মি করে। পরে তাঁর হাত-পা ও চোখ বেঁধে পরিবারের অন্যান্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এরপর বাসায় থাকা স্বর্ণালংকারসহ তামা, কাঁসা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায় ডাকাতরা।
ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পাশাপাশি নাসিরনগরের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের জন্য প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।