
নিজস্ব প্রতিবেদন : শ্রী সুব্রত দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, লোহাগাড়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কালী মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি ডা. রিটন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজীদ-বিন-আখন্দ।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার এডহক কমিটির আহ্বায়ক, শিক্ষাবিদ সুনীল কুমার চৌধুরী বিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ব্যাংকার বিশ্বজিৎ পালিত, বাবু কল্লোল সেন, সংগঠনের উপদেষ্টা সুভাষ চন্দ্র নাথ, শিক্ষক প্রদীপ কুমার দাশ, শিক্ষক অসীম কুমার দাশ, বাবু প্রসেনজিত পাল, শিক্ষক অনুপ কুমার দাশ, সাবেক ব্যাংক কর্মকর্তা শিব পদ চৌধুরী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার এডহক কমিটির সদস্য সচিব পলাশ দাশ, লোহাগাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রাজু ধর রাজ এবং সুখছড়ি কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি ফরেস্টার বাদল দাশসহ অনেকে।
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি লোহাগাড়া উপজেলা সংসদের সাধারণ সম্পাদক খোকন সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি শিক্ষক রিটন বিশ্বাস, সহ-সভাপতি শিক্ষক খোকন কান্তি নাথ, সহ-সভাপতি শিক্ষক নরেন দাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক বাবলু শংকর নাথ, চরম্বা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস এবং চুনতি ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক লিটন কান্তি বিশ্বাসসহ অন্যরা।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শিক্ষক রিটন বিশ্বাসকে সভাপতি, জ্যোতিষ সম্রাট কাঞ্চন আচার্য্যকে সাধারণ সম্পাদক এবং রনি দাশকে অর্থ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এ সময় নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজা ও ধর্মীয় কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।