বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইল জমিদার বাড়ির সর্বমঙ্গলা মন্দির: বেলে পাথরের অনন্য স্থাপত্যে ইতিহাসের স্মৃতি কাপ্তাই সীতাঘাট মন্দিরের উন্নয়নকাজ বন্ধের নির্দেশ, সনাতনী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ রাজা নেই, রাজ্য নেই, পাঁচ শত বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নলডাঙ্গার সাত প্রাচীন মন্দির গুরু-শিষ্য সম্পর্কের চিরন্তন বন্ধনের দিন আজ গুরু পূর্ণিমা সনাতন ছাত্র মহাসংঘ থেকে পদত্যাগ করলেন আকাশ পাল বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রযমে  ৪০তম গুরুপূজা অনুষ্ঠিত। চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন

সনাতন ছাত্র মহাসংঘ থেকে পদত্যাগ করলেন আকাশ পাল

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : অনিক মণ্ডল

বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক আকাশ পাল দেশের বিভিন্ন সনাতনী সংগঠনের সঙ্গে তাঁর সব ধরনের সাংগঠনিক সম্পৃক্ততা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

 

মঙ্গলবার নিজের ফেসইবুক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। পোস্টে আকাশ পাল লিখেছেন, দীর্ঘদিন ধরে তিনি সময়, শ্রম, সামর্থ্য ও আন্তরিকতা দিয়ে বিভিন্ন সংগঠনের জন্য কাজ করেছেন। ব্যক্তিগত কোনো প্রতিদানের আশায় নয়, বরং দায়িত্ববোধ, আদর্শ ও ভালোবাসা থেকেই তাঁর এই পথচলা ছিল বলে উল্লেখ করেন তিনি।

 

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, দীর্ঘ অভিজ্ঞতায় তিনি উপলব্ধি করেছেন যে অনেক ক্ষেত্রে কর্মীদের নিষ্ঠা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হয় না। কঠিন সময়ে সহকর্মীদের পাশে না দাঁড়ানো, ব্যক্তিস্বার্থ, দলাদলি এবং নেতৃত্বের কিছু অনাকাঙ্ক্ষিত আচরণ অনেক ইতিবাচক উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করে বলেও মন্তব্য করেন তিনি। সত্য সনাতন টিভি

 

তবে নিজের সিদ্ধান্তকে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে বিদ্বেষমূলক নয় বলে উল্লেখ করেছেন আকাশ পাল। তাঁর ভাষ্য, আত্মসম্মান, দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতা বিবেচনায় তিনি এ ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছেন।

 

পোস্টের শেষাংশে তিনি আশাবাদ ব্যক্ত করে লেখেন, বিদায়ের এই মুহূর্তেও তাঁর বিশ্বাস, প্রতিকূল সময় পেরিয়ে আবারও নতুন সম্ভাবনার সূচনা হবে। সেই সঙ্গে তিনি লেখেন, ‘৯ শ্রাবণে ফুল ফোটাবো আমরা।’

 

আকাশ পালের এ ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে সনাতনী সংগঠনগুলোর কর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews