বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় আশু নাথ চিন্ময় কৃষ্ণ দাসের ছবি শেয়ার করে ওমর সানির আবেগঘন বার্তা চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে দীপক কুমার পালিতের আবেগঘন বার্তা দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান নরসিংদীতে মণি চক্রবর্তী হত্যা নয় মাস পর প্রধান আসামিসহ আটক ২ ভক্তি ভরে বাড়িতে গণেশপূজা করলেন লিটন দাস দুমকিতে মন্দিরের ১৫০ বছরের পুরোনো পিতলের গোবিন্দ প্রতিমা উদ্ধার

নোয়াখালীতে জমিদারহাট বিদ্যাপীঠের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অভিজিৎ দেউড়ী

‘গীতার আলো ঘরে ঘরে জ্বালো’ এই মূলমন্ত্রকে ধারণ করে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাটে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জমিদারহাট বিদ্যাপীঠের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (৩১ জুলাই) দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন ও সনাতনী বিদ্যাপীঠ নোয়াখালী জেলা টিমের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন ও মঙ্গল প্রার্থনার মাধ্যমে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে গীতা পাঠ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে খুদে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

দিবসটি উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা, ভক্তিগীতি, কীর্তন এবং উপস্থিত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আলোচনা শেষে গীতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে শিক্ষা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ গীতা শিক্ষক অপু ধর এবং সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন নোয়াখালী জেলা টিমকে সংবর্ধনা জানায় গোপাল জিউর আখড়া কমিটি ও জয় দুর্গা সংঘ।

আয়োজকরা জানান, বিদ্যাপীঠের প্রতিষ্ঠালগ্ন থেকে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠান সফল করতে নিরলস পরিশ্রম করা স্বেচ্ছাসেবকদের অবদানও স্মরণ করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, আগামী দিনগুলোতেও জমিদারহাট বিদ্যাপীঠ সনাতনী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সংস্কৃতির প্রসারে একইভাবে কাজ করে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews