বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন লক্ষ্মীপুরের সায়রী চক্রবর্তী সোমপাড়ায় দুর্গাপূজার ৫১তম আয়োজনে ‘নীলকমল’ ভাবনা শরীয়তপুরের ঐতিহ্যবাহী রাম ঠাকুরবাড়িতে পুরাতনকে নতুনের আবহে সাজানোর মহাকর্মযজ্ঞ ফরিদপুরে গণেশ পূজা ঘিরে উৎসবের আমেজ, চলছে ধর্মীয় অনুষ্ঠান ও মেলা রাঙ্গু‌নিয়ার চন্দ্রঘোনায় বিষপানের নয় দিন পর চি‌কিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু অভয়মিত্র মহাশ্মশানে গণেশ পূজার অনুষ্ঠানে অশ্লীল গান, দুঃখ প্রকাশ আয়োজকদের ৪২ বছর ধরে শিক্ষার্থীদের বিনা ভাড়ায় নদী পার করেন মাঝি কমলেশ চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা

বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সত্য সনাতন টিভি || অনলাইন সংস্করণ 

 

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে করা একটি বাজির জেরে প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে কবিতা ত্রিপুরা (২৫) নামে এক বিবাহিত নারীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচকে কেন্দ্র করে কবিতা ত্রিপুরা ও তার পরিচিত রাকিবুল ইসলাম মুন্নার মধ্যে একটি বাজি হয়। অভিযোগ অনুযায়ী, বাজির শর্ত ছিল—ইংল্যান্ড দল পরাজিত হলে কবিতা ত্রিপুরা রাকিবুল ইসলাম মুন্নাকে বিয়ে করবেন।

 

অভিযোগ রয়েছে, ম্যাচের ফলাফলের পর এক পর্যায়ে কবিতা ত্রিপুরা গভীর রাতে তার দুই সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে বাড়ি থেকে বের হয়ে প্রেমিক রাকিবুল ইসলাম মুন্নার সঙ্গে চলে যান। বিষয়টি জানাজানি হলে পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

 

জানা গেছে, কবিতা ত্রিপুরা খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার নুনছড়ি (দেবতাপুকুর কেমা পাড়া) এলাকার বাসিন্দা ভৌজেন্দ্র ত্রিপুরার মেয়ে। তার শ্বশুরবাড়ি মাটিরাঙা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা গ্রামে। অভিযুক্ত রাকিবুল ইসলাম মুন্না একই এলাকার মো. দুলাল মিয়ার ছেলে।

 

তবে এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া অভিযুক্তদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

ঘটনার সত্যতা ও বিস্তারিত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews