রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

স্ত্রীর স্বীকৃতি ও সংসার ফিরে পাওয়ার দাবিতে চিকিৎসকের অনশন

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অভিজিৎ দেউড়ী | বাগেরহাট

 

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় স্বামীর বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন এক ইন্টার্ন চিকিৎসক। স্ত্রীর স্বীকৃতি এবং পুনরায় সংসার করার দাবিতে মঙ্গলবার দুপুর থেকে তিনি এ কর্মসূচি পালন করছেন।

 

অনশনকারী চিকিৎসক ডা. বন্যা মজুমদার। তিনি অভিযোগ করেন, তার স্বামী ডা. শতদল মণ্ডলের সঙ্গে তার আপন বৌদির পরকীয়ার সম্পর্ক রয়েছে। বিষয়টি জানার পর থেকেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পরে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে বিয়ের সময় পাওয়া স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র রেখে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সত্য সনাতন টিভি

 

ডা. বন্যা সত্য সনাতন টিভিকে বলেন, তিনি কোনো সংঘাত চান না। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে স্বামীর সঙ্গে পুনরায় সংসার করতে চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি স্বামীর বাড়ির সামনে অবস্থান ও অনশন চালিয়ে যাবেন।

 

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ডা. বন্যার বিরুদ্ধে নানা অভিযোগ ছড়ানো হলেও তাদের জানা মতে সেসবের সত্যতা মেলেনি। তাদের দাবি, মেয়ের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।

 

তবে অভিযোগ অস্বীকার করে ডা. শতদল মণ্ডল বলেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। তিনি তার স্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন। আইনজীবীর পরামর্শে এ বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত মন্তব্য করতে রাজি নন।

 

স্থানীয় ইউপি সদস্য কালিপদ বিশ্বাস বলেন, বিয়ের পর থেকেই দাম্পত্য বিরোধ শুরু হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও সমাধান হয়নি। তার ভাষ্য, প্রয়োজনীয় যাচাই-বাছাই করেই দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews