রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সনাতনী ঐক্যের আহ্বানে চট্টগ্রামে অনুষ্ঠিত যুব সম্মেলন অভাব-সংগ্রাম থামাতে পারেনি তমালকে, শেষ পর্যন্ত অর্জন করলেন মাস্টার্স ডিগ্রি খুরুশকুলে নয়ন সাধু হত্যা,ছয় মাস পর আসামি গ্রেপ্তার টিউশনের টাকা জমিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডি, বাঁশখালীর উচ্ছাসের স্বপ্নপূরণ সড়ক দুর্ঘটনায় দুই ভাই হারানোর শোক, এবার অকালে ঝরে গেল সপ্তম রায় প্রিয়মের প্রাণ বোনকে ভালো পাত্রে বিয়ে দেওয়ার স্বপ্ন ছিল সপ্তমের, সড়ক দুর্ঘটনায় থেমে গেল জীবন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সম্মেলন প্রস্তুতি উপ-কমিটির সৌজন্য সাক্ষাৎ ও প্রথম সভা অনুষ্ঠিত তবলার তালে, সাংবাদিকতার কলমে-এবার মাস্টার্সেও সাফল্য অর্ণব মল্লিকের মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত, ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব বিক্রি প্রায় ৮০ কোটি রুপিতে ব্রিটিশ জাদুঘর থেকে বাগদেবীর মূর্তি ফেরাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করছে ভারত

বাংলাদেশ সনাতন পার্টির চট্টগ্রাম মহানগর সদরঘাট থানা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : বিজয় চৌধুরী || চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)-এর চট্টগ্রাম জেলা কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত এবং জেলা নেতৃবৃন্দের শপথ গ্রহণের পর আগামী দুই বছরের জন্য চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানা পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

 

ঘোষিত কমিটিতে ইঞ্জিনিয়ার শ্রী দীপ দাস গুপ্তকে সভাপতি এবং শ্রী সাগর দত্তকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব অর্পণের মাধ্যমে ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

 

দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত এই কমিটি বাংলাদেশ সনাতন পার্টির গঠনতন্ত্র, আদর্শ ও নীতিমালার আলোকে সদরঘাট থানা এলাকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ওয়ার্ড ও ইউনিট কমিটি গঠন, নতুন নেতৃত্ব বিকাশ এবং জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

 

বাংলাদেশ সনাতন পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি শ্রী নারায়ণ মজুমদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় চক্রবর্তী স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়।

 

দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবঘোষিত সদরঘাট থানা কমিটি সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি সনাতন সম্প্রদায়ের অধিকার, স্বার্থ এবং সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।

 

এদিকে, ‘সংখ্যালঘুর কণ্ঠ’ পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সনাতন পার্টির চট্টগ্রাম মহানগর সদরঘাট থানা কমিটির নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি তাদের সফল ও ফলপ্রসূ সাংগঠনিক কর্মকাণ্ড কামনা করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews