শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত, ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব বিক্রি প্রায় ৮০ কোটি রুপিতে ব্রিটিশ জাদুঘর থেকে বাগদেবীর মূর্তি ফেরাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করছে ভারত বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ পাহাড়তলী থানার অর্থ সম্পাদক নির্বাচিত: কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রেম দাশ অক্ষয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্ন পূরণ, হারমোনিয়াম পেল ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকীতে বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি মন্দিরে বিবাহ সম্পূর্ণ করলেন গীতাপাঠক মিশন দত্ত রামুতে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের ২০২৬ সালের নতুন কমিটি গঠন রাজারকুলে ঋষিব ধর শৌনকের অন্নপ্রাশন উপলক্ষে তিন দিনব্যাপী মহানামযজ্ঞের আয়োজন গোপালগঞ্জে দুই হিন্দু শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মূলহোতা বাঁশখালীতে স্বর্ণ ব্যবসায়ী ও সমাজসেবক তড়িৎ গুহের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি

সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে হিন্দু ছাত্র পরিষদের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, ফরিদপুর মহানগর শাখার অধীন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কলেজ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

 

মঙ্গলবার (১৬ জুন) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে কলেজের অধ্যক্ষের পক্ষে সহযোগী অধ্যাপক মো. খালিদুজ্জামান (মিঠু) উপস্থিত ছিলেন। এ সময় নবগঠিত কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক, সামাজিক ও ধর্মীয় কার্যক্রম সম্পর্কে প্রশাসনকে অবহিত করেন।

 

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কলেজ শাখা হিন্দু ছাত্র পরিষদের সভাপতি ঊর্মি কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি নিবেদিতা অধিকারী, সাধারণ সম্পাদক শর্মিষ্ঠা কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক অধরা সরকার, সাংগঠনিক সম্পাদক মন্দিরা সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক রুপন্তি সাহা, ধর্ম ও শাস্ত্রবিষয়ক সম্পাদক শ্রাবন্তী ঘোষ, সদস্য প্রাপ্তি পোদ্দার, কবিতা রায়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

নেতৃবৃন্দ কলেজ প্রশাসনের কাছে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

জবাবে সহযোগী অধ্যাপক মো. খালিদুজ্জামান (মিঠু) নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাদের গঠনমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের সৃজনশীল, মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং সংগঠনের যৌক্তিক ও ইতিবাচক উদ্যোগে প্রশাসনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

এ সময় তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দেন।

 

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews