শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকীতে বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি মন্দিরে বিবাহ সম্পূর্ণ করলেন গীতাপাঠক মিশন দত্ত রামুতে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের ২০২৬ সালের নতুন কমিটি গঠন রাজারকুলে ঋষিব ধর শৌনকের অন্নপ্রাশন উপলক্ষে তিন দিনব্যাপী মহানামযজ্ঞের আয়োজন গোপালগঞ্জে দুই হিন্দু শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মূলহোতা বাঁশখালীতে স্বর্ণ ব্যবসায়ী ও সমাজসেবক তড়িৎ গুহের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি ‘পরিবারের লাশ রাস্তায় পড়ে থাকবে’ লালপুরে চাঁদা দাবির চিঠি, আতঙ্কে ৫ হিন্দু পরিবার জয়পুরহাটে জমি বিরোধে ছোট ভাইকে হাতুড়িপেটা করে হত্যা, বড় ভাইয়ের যাবজ্জীবন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় জামিন পেলেও এখনো মুক্তি মেলেনি রামুতে গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু অভিষেক, চণ্ডীপাঠ ও গীতাপাঠ অনুষ্ঠিত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকীতে বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সুজিত ঘোষ  | নাটোর প্রতিনিধি 

 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলা শাখার পক্ষ থেকে তাঁর অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র প্রণাম জানানো হয়েছে।

 

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন কুমার নাগ এক শ্রদ্ধাবার্তায় বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা ভাষা ও সাহিত্যের সর্বশ্রেষ্ঠ স্রষ্টাদের অন্যতম নন; তিনি মানবতা, অসাম্প্রদায়িকতা, শান্তি, প্রেম ও বিশ্বভ্রাতৃত্বের এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য, সংগীত, দর্শন এবং জীবনবোধ যুগে যুগে মানুষকে সত্য, ন্যায়, সৌন্দর্য ও মানবকল্যাণের পথে অনুপ্রাণিত করে আসছে।

 

শ্রদ্ধাবার্তায় আরও উল্লেখ করা হয়, বিশ্বকবির চিন্তা-চেতনা ও আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করার পাশাপাশি মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

 

৮৫তম প্রয়াণবার্ষিকীর এই পুণ্যস্মরণে বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলা শাখা বিশ্বকবির আদর্শকে হৃদয়ে ধারণ করে একটি মানবিক, সম্প্রীতিময়, অসাম্প্রদায়িক ও মূল্যবোধসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

 

বিবৃতির শেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews