রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার

ভগবান শ্রীরামের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ভগবান শ্রীরামচন্দ্রের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ এবং গাইবান্ধার পলাশবাড়ীতে প্রস্তাবিত শ্রীরামের বিগ্রহ নির্মাণকাজ স্থগিতের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৭টায় নগরের চেরাগী চত্বর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন হিন্দু ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।

 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভগবান শ্রীরামচন্দ্রের প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপের ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে গাইবান্ধার পলাশবাড়ীতে প্রস্তাবিত শ্রীরামের বিগ্রহ নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনাও নিন্দা জানান।

 

বক্তারা বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় বিশ্বাস ও উপাসনার স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। তারা ধর্ম অবমাননামূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

 

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি মশাল মিছিল বের করেন। মিছিলে তারা দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

কর্মসূচির আয়োজন করে রাম সেবক কেন্দ্রীয় পরিষদ, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews