1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তনের ঘোষণা, নতুন নাম হতে যাচ্ছে ‘মহাস্থান উপজেলা’ টরন্টোতে বৈচিত্র্য ও সঙ্গীতের উৎসবে নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় বোনের সুস্থতায় রাতভর মন্দিরে প্রার্থনা করেছিলেন হৃতিক বগুড়ার মোকামতলায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে প্রশাসন গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে সংবাদ সম্মেলন সোমবার রাউজানে মন্দাকিনী মন্দিরে গীতা বিদ্যাপীঠের উদ্বোধন বোয়ালমারীতে মহানাম যজ্ঞানুষ্ঠানে বিনামূল্যে চিকিৎসাসেবা অশ্রুসিক্ত বাবলি সর্দার, নতুন ঘর উপহার দিল বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন শ্রী চৈতন্য গীতা বিদ্যানিকেতনে শিক্ষার মান যাচাইয়ে প্রতিনিধি দলের পরিদর্শন শিবগঞ্জের কানুছগাড়ী মহাশ্মশান, মন্দিরের প্রতিমা ভাংচুর,পরিদর্শনে প্রশাসন ও নেতৃবৃন্দ, সুষ্ঠু তদন্তের দাবি

শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তনের ঘোষণা, নতুন নাম হতে যাচ্ছে ‘মহাস্থান উপজেলা’

নিজস্ব প্রতিবেদন : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে নতুন নাম ‘মহাস্থান উপজেলা’ করার ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ জুন) রাতে শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় বাজেটকে স্বাগত জানিয়ে আয়োজিত আনন্দ মিছিল শেষে এক সমাবেশে এ ঘোষণা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

 

সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, দেশে একই নামে আরেকটি শিবগঞ্জ উপজেলা চাঁপাইনবাবগঞ্জ জেলায় রয়েছে। একই নামের দুটি উপজেলা থাকায় সরকারি কার্যক্রমে নানা ধরনের প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে। এ কারণে স্থানীয়দের সম্মতি থাকলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে ‘মহাস্থান উপজেলা’ নামকরণ করা হবে বলে তিনি জানান।

 

ভৌগোলিকভাবে বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে শিবগঞ্জ উপজেলা সবচেয়ে বড়। এর আয়তন প্রায় ৩১৫ বর্গকিলোমিটার। বগুড়া জেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তরে গাংনই নদীর তীরে এর অবস্থান। এর উত্তরে গাইবান্ধা জেলা, দক্ষিণে বগুড়া সদর, কাহালু ও দুপচাঁচিয়া উপজেলা, পূর্বে সোনাতলা ও গাবতলি উপজেলা এবং পশ্চিমে কালাই ও ক্ষেতলাল উপজেলা অবস্থিত।

 

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে পৃথক উপজেলা হিসেবে গঠনের প্রাথমিক অনুমোদন দেন। প্রস্তাব অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর ইউনিয়ন নিয়ে নতুন মোকামতলা উপজেলা গঠনের পরিকল্পনা রয়েছে। এ উপজেলার আয়তন প্রায় ১২৮.৭৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় দেড় লাখ।

 

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, একই নামের কারণে দীর্ঘদিন ধরে সরকারি কাজকর্মে জটিলতা তৈরি হচ্ছে। নাম পরিবর্তনের উদ্যোগ বাস্তবায়িত হলে প্রশাসনিক কার্যক্রম আরও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট