1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াপাড়ায় যাত্রা শুরু করল এস এ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স,খুচরা ও পাইকারি সেবায় নতুন আস্থা গাইবান্ধায় শ্রীরামের বিগ্রহ নির্মাণকাজ স্থগিতের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশের ঘোষণা মহেশখালীর দেবোত্তর পাহাড় নিয়ে বিভ্রান্তি! মিনি কাশ্মীর বা নীল পাহাড় প্রচারণার আড়ালে আইনি ও বাস্তব চিত্র। আদমদীঘিতে চোলাই মদসহ যুবক গ্রেফতার, মাদক মামলা চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের পরলোকগমনে শোক ফরিদপুরে “সনাতনী ঐক্য ধারা”র উদ্যোগে অনুষ্ঠিত হবে “ঐশ্বরিক নৌকা বিহার” পলাশবাড়ীতে রামের মূর্তি নির্মাণবিরোধী মানববন্ধন স্থগিত, শুক্রবার জনসমাবেশের ঘোষণা সংসারের দায়িত্ব কাঁধে নেওয়া বিজয়ের জীবন থামল ১৯ বছরেই পটিয়ায় চক্রশালায় ছিনতাইকারী দলের হামলা: ছুরিকাঘাতে হিন্দু যুবক নিহত, আহত আরও একজন সুনামগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনের দাবি

চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের পরলোকগমনে শোক

নিজস্ব প্রতিবেদন : সৌরভ সাহা || রাঙ্গুনিয়া প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

চন্দ্রঘোনা দোভাষী বাজারের অগ্রণী ফার্মেসীর স্বত্বাধিকারী ডাঃ বাদল দাশ গুপ্তের একমাত্র পুত্র এবং ইউএসটিসি হাসপাতালের চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের অকাল পরলোকগমনে সনাতন সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

ডাঃ পার্থ সারথী দাশগুপ্ত একজন সেবাপরায়ণ, মানবিক ও মেধাবী চিকিৎসক হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন। রোগীদের প্রতি তাঁর আন্তরিকতা, বিনয়ী আচরণ এবং মানবসেবামূলক কর্মকাণ্ড তাঁকে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছিল।

 

তাঁর আকস্মিক প্রয়াণে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ীদের মাঝে শোকের আবহ বিরাজ করছে। সনাতন ধর্মাবলম্বীরা বিদেহী আত্মার সদ্গতি কামনা করে প্রার্থনা জানিয়েছেন।

 

শোকবার্তায় সমাজের নেতৃবৃন্দ বলেন, একজন সৎ, বিনয়ী ও মানবসেবায় নিবেদিতপ্রাণ মানুষের চলে যাওয়া সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর কর্ম, আদর্শ ও মানবিকতা আগামী দিনেও সকলকে অনুপ্রাণিত করবে।

 

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সনাতন সমাজের নেতৃবৃন্দ বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট