রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

সুনামগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনের দাবি

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে তুলি দাস নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে প্রচার করা হলেও নিহতের পরিবার এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছে।

 

তুলি দাস সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী ছিল। শিক্ষা জীবনে সে অষ্টম শ্রেণিতে টেলেন্টপুল বৃত্তি অর্জন করে কৃতিত্বের পরিচয় দেয়। পড়াশোনার পাশাপাশি নাচ, গান ও আবৃত্তিতেও সমান পারদর্শী ছিল বলে জানিয়েছে তার সহপাঠী ও শিক্ষকেরা।

 

তার অকাল মৃত্যুতে বিদ্যালয়সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ধর্মের সহপাঠীরা তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।

 

নিহতের পরিবার দাবি করেছে, তুলির মতো প্রাণবন্ত ও মেধাবী একজন শিক্ষার্থীর আত্মহত্যার পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে। তারা প্রশাসনের প্রতি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের আহ্বান জানিয়েছেন।

 

স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় গভীর উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই দ্রুত তদন্ত সাপেক্ষে সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

 

তুলি দাসের মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার শান্তি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews