বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় আশু নাথ চিন্ময় কৃষ্ণ দাসের ছবি শেয়ার করে ওমর সানির আবেগঘন বার্তা চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে দীপক কুমার পালিতের আবেগঘন বার্তা দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান নরসিংদীতে মণি চক্রবর্তী হত্যা নয় মাস পর প্রধান আসামিসহ আটক ২ ভক্তি ভরে বাড়িতে গণেশপূজা করলেন লিটন দাস দুমকিতে মন্দিরের ১৫০ বছরের পুরোনো পিতলের গোবিন্দ প্রতিমা উদ্ধার

ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে দীপ্র বড়ুয়া ইস্যুতে আইনি নোটিশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোকসংগীতশিল্পী দীপ্র বড়ুয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য ছড়ানোর অভিযোগে হাটহাজারীর এক যুবকের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

 

সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট বিশাল দাশ গুপ্তের মাধ্যমে ওই নোটিশ পাঠানো হয়।

 

নোটিশ সূত্রে জানা যায়, দীপ্র বড়ুয়া বৌদ্ধ ধর্মাবলম্বী এবং চট্টগ্রামের পরিচিত লোকসংগীতশিল্পী। তিনি দীর্ঘদিন ধরে সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত আছেন।

 

সম্প্রতি ঈদুল আজহার সময় গরুর মাংস খাওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসাধীন অবস্থায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন। ওই ছবিকে কেন্দ্র করে ঝোটন নন্দী নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীকে নিয়ে কটূক্তিমূলক, বিভ্রান্তিকর এবং ধর্মীয় বিদ্বেষ ছড়াতে পারে এমন মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে।

 

নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট পোস্ট ও সেগুলোর ব্যাপক শেয়ার-প্রচারের ফলে শিল্পীর ব্যক্তিগত মর্যাদা, সামাজিক অবস্থান এবং পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এ অবস্থায় ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সব পোস্ট, ভিডিও ও মন্তব্য সরিয়ে নেওয়ার পাশাপাশি প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews