1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের

নিজস্ব প্রতিবেদন : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাঙাপানি চা বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁদের সঙ্গে থাকা আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুই কিশোর হলেন রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের সীমান্ত দাশ (১৭) এবং ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের জয় মল্লিক (১৬)। সীমান্ত হাটহাজারী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। জয় মল্লিক পেশায় রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন।

 

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ফটিকছড়ির হাজারীখীল বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে রাউজানের দিকে ফিরছিলেন। পথে রাঙাপানি চা বাগান এলাকায় একটি অটোরিকশাকে অতিক্রম করার সময় মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে সেটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সত্য সনাতন টিভি

 

দুর্ঘটনায় মোটরসাইকেলটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই সীমান্ত ও জয় মারা যান। তাঁদের সঙ্গে থাকা অপর আরোহী গুরুতর আহত হন।

 

খবর পেয়ে স্থানীয় লোকজন আহত ও নিহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা দুই কিশোরকে মৃত ঘোষণা করেন। আহত তরুণকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সত্য সনাতন টিভি

 

দুই কিশোরের অকাল মৃত্যুতে তাঁদের পরিবার ও এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। বিশেষ করে পরিবারের একমাত্র সন্তান সীমান্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের কান্নায় হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।

 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিধান চন্দ্র দে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট