শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত, ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব বিক্রি প্রায় ৮০ কোটি রুপিতে ব্রিটিশ জাদুঘর থেকে বাগদেবীর মূর্তি ফেরাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করছে ভারত বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ পাহাড়তলী থানার অর্থ সম্পাদক নির্বাচিত: কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রেম দাশ অক্ষয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্ন পূরণ, হারমোনিয়াম পেল ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকীতে বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি মন্দিরে বিবাহ সম্পূর্ণ করলেন গীতাপাঠক মিশন দত্ত রামুতে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের ২০২৬ সালের নতুন কমিটি গঠন রাজারকুলে ঋষিব ধর শৌনকের অন্নপ্রাশন উপলক্ষে তিন দিনব্যাপী মহানামযজ্ঞের আয়োজন গোপালগঞ্জে দুই হিন্দু শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মূলহোতা বাঁশখালীতে স্বর্ণ ব্যবসায়ী ও সমাজসেবক তড়িৎ গুহের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি

চট্টগ্রামে সনাতনী ধর্মীয় রক ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ।

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

সনাতনী কৃষ্টি ও সংস্কৃতিকে আধুনিক ও যুগোপযোগী রূপে বিশ্বদরবারে প্রচার ও প্রসারের লক্ষ্যে বন্দরনগরী চট্টগ্রামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল নতুন ধর্মীয় সংগীত ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’। সনাতনী ধর্মীয় সংগীতের চিরাচরিত ধারার সঙ্গে আধুনিক বাদ্যযন্ত্র ও রক সুরের মেলবন্ধন ঘটিয়ে সংগীত জগতে একটি সম্পূর্ণ নতুন ও সৃজনশীল অধ্যায় রচনার প্রত্যয় ব্যক্ত করেছে ব্যান্ডটি।

 

​উদ্বোধনী অনুষ্ঠানে ব্যান্ডের সদস্যরা জানান, যেকোনো সনাতনী ধর্মীয় অনুষ্ঠানে ‘টিম শ্রীকৃষ্ণ’ শ্রোতাদের আধ্যাত্মিকতা ও সুরের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে রক মিউজিকের এনার্জি ও আধুনিকতার এই ফিউশন বর্তমান তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

​ব্যান্ডের মুখপাত্র ও মেইন ভোকাল শুভদীপ এবং শ্যাম নাথ বলেন, ​”আমরা ‘টিম শ্রীকৃষ্ণ’ পরিবার সনাতনী ধর্মীয় রক ব্যান্ডের একটি নতুন সৃজনশীল অধ্যায় হিসেবে প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিতে চাই। আমাদের লক্ষ্য কেবল গান গাওয়া নয়, বরং সুরের মূর্ছনায় সনাতনী সংস্কৃতির শিকড়কে আধুনিক রূপ দিয়ে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।”

 

​‘টিম শ্রীকৃষ্ণ’-এর লাইনআপ ও কলাকুশলী​একটি শক্তিশালী ও দক্ষ দল নিয়ে যাত্রা শুরু করেছে ব্যান্ডটি। এর সঙ্গে যুক্ত আছেন একঝাঁক তরুণ ও অভিজ্ঞ শিল্পী​ভোকাল শুভদীপ (মেইন ভোকাল), শ্যাম নাথ, (মেইন ভোকাল) এবং অমিত বিশ্বাস।

​ফিমেল ভোকাল অদিতি দাশ ও দিপান্নিতা।

​যন্ত্রশিল্পী কিবোর্ডে রিটন দাশ গুপ্ত চেয়ন, লিড প্যাডে সজীব দে,বাঁশিতে জয়, মৃদঙ্গে মোহন নাথ এবং জুড়িতে সুমন দাশ। সত্য সনাতন টিভি

 

​যন্ত্রসংগীত পরিচালনা রিটন দাশ গুপ্ত চেয়ন।

​পরিচালনা পরিষদ ব্যান্ডটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পরিচালক রুবেল দাশ, অজিত কুমার দে, প্রলয় দাশ গুপ্ত, প্রসেনজিৎ সাহা এবং সহ-পরিচালকবৃন্দ।

​‘টিম শ্রীকৃষ্ণ’ তাদের এই নতুন ও ব্যতিক্রমী যাত্রায় সর্বস্তরের মানুষের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করেছে, যাতে তারা এই সুপ্রচারকে বিশ্বদরবারে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারেন।

​বুকিং ও আমন্ত্রণের যোগাযোগ:

 

​যেকোনো ধর্মীয় অনুষ্ঠান, মহোৎসব বা সাংস্কৃতিক সন্ধ্যায় ব্যান্ডটিকে আমন্ত্রণের জন্য সরাসরি পরিচালকের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

​যোগাযোগ: রিটন দাশ গুপ্ত (পরিচালক)

​মোবাইল নম্বর: ০১৮১২-৫৬২৭৮৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews