বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষক অন্তর দাশের মর্মান্তিক মৃত্যু।

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে বাসার ছাদে ময়লা ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর দাশ নামের এক তরুণ শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে শান্তিরহাট বাজারসংলগ্ন দক্ষিণ পোমরা হিন্দুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত অন্তর দাশ (৩০) ওই এলাকার রণী দাশের ছেলে। তিনি স্থানীয় পোমরা কেজি স্কুলের শিক্ষক ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

 

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বাসার একতলা ভবনের ছাদে জমে থাকা ময়লা পরিষ্কার করতে যান অন্তর দাশ। একপর্যায়ে অসাবধানতাবশত ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত অবস্থায় তিনি ছাদেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তাঁর মৃত্যু হয়।

 

অন্তর দাশ দীর্ঘদিন ধরে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করছিলেন। তিনি শান্ত স্বভাব, ভদ্র আচরণ ও শিক্ষানুরাগী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।

 

স্থানীয়রা জানান, বিদ্যুতের ঝুঁকিপূর্ণ তারগুলো আবাসিক এলাকার খুব কাছ দিয়ে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এ ঘটনায় এলাকাবাসী নিরাপদ বিদ্যুৎব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews