বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

মাতামুহুরী নদীতে চোরাবালিতে তলিয়ে আদর দাশ নামে স্কুলছাত্রের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে স্নানে করতে নেমে চোরাবালিতে তলিয়ে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

 

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে বাঁশঘাটা স্টেশন সংলগ্ন মাতামুহুরী নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আদর দাশ (১৪)। সে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খোদারকুম এলাকার প্রদীপ দাশের ছেলে এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রদীপ দাশ তার তিন সন্তানকে নিয়ে নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তারা হঠাৎ চোরাবালিতে আটকে পড়েন। স্থানীয়দের দ্রুত সহায়তায় নিতাই ও নিমাই নামে দুই সন্তানকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আদর দাশ পানির নিচে তলিয়ে যায়।

 

পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন সত্য সনাতন টিভিকে বলেন, “নদীতে গোসল করতে গিয়ে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

এদিকে, এ দুর্ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews