1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ জেলায় হিন্দু ছাত্র মহাজোট এর ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন মাতামুহুরী নদীতে চোরাবালিতে তলিয়ে আদর দাশ নামে স্কুলছাত্রের মৃত্যু নড়াইলে নামযজ্ঞের মেলায় কলেজছাত্রী পূর্বা সোমকে ছুরিকাঘাত আদিনাথ জেটি’র নাম বদলে কি হতে যাচ্ছে “শুটিং ব্রীজ”-? ঝিনাইদহে প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ হয়ে মিতা সাহা নামে আইনজীবীর মৃত্যু খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত রামুর শংকর রুদ্র, থমকে গেছে জীবনের লড়াই গীতা পাঠে উৎসাহ দিতে HCCC’র সম্মাননা আয়োজন জীবন সায়াহ্নেও থেমে নেই রতন দাদা,এক কাপ রং চায়ের আড়ালে লুকিয়ে আছে সংগ্রামী জীবনের গল্প মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিন্দু ছাত্র মহাজোটের ২০২৬-২৭ কমিটি ঘোষণা

ঝিনাইদহে প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ হয়ে মিতা সাহা নামে আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহে সন্ধ্যার প্রদীপ জ্বালাতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে জেলা জজ আদালতের আইনজীবী মিতা সাহা (৪৭) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ মে) দুপুরে তার মৃত্যু হয়।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, ঝিনাইদহ শহরের কেসি কলেজপাড়া এলাকার বাসিন্দা শ্যামল কুমার সাহার স্ত্রী মিতা সাহা গত ৭ মে সন্ধ্যায় নিজ বাড়িতে পূজার প্রদীপ জ্বালানোর সময় দুর্ঘটনার শিকার হন। এ সময় অসাবধানতাবশত তেলসহ প্রদীপের আগুন তার শরীরে ছড়িয়ে পড়ে এবং তিনি গুরুতর দগ্ধ হন।

 

প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

 

মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তান রেখে গেছেন। নিহতের মেয়ে তাথৈ ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির চতুর্থ বর্ষের ছাত্রী। সত্য সনাতন টিভি

 

তার মৃত্যুতে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আইনজীবী সমিতির সভাপতি একরামুল আলম জানান, রোববার সকাল সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে তার ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট