শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের মধুখালীতে শিপন বিশ্বাসের সঙ্গীত জীবনের অদম্য লড়াই প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ৪ ছাত্রী সিলেটে উদ্ধার, মানবপাচার চক্রের সংশ্লিষ্টতার আশঙ্কা পর্যটনকেন্দ্র সাদাপাথরে গোসলের সময় নিখোঁজ চিকিৎসক শরীর নয়, ইচ্ছাশক্তিই বড়-পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় কলি রানী এইচএসসি পরীক্ষা শুরুর আগে ছাদ থেকে পড়ে হিন্দু পরীক্ষার্থীর মৃত্যু ভারতের সেই গ্রাম, যেখানে আজও দৈনন্দিন জীবনের ভাষা সংস্কৃত ফরিদপুরের মধুখালীতে শিপন বিশ্বাসের সঙ্গীত জীবনের অদম্য লড়াই ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামে দাশ পরিবারের ঐতিহ্যবাহী মা বুড়াকালীর বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন রাতে নিখোঁজ,ভোরে মাছের ঘেরের সামনে মিলল হিন্দু যুবকের লাশ আনোয়ারায় গৃহবধূ উদ্ধার: পারিবারিক সমঝোতায় ফিরে গেলেন স্বামীর কাছে

আধুনিক সুরে ধর্মীয় গানের প্রচারে এগিয়ে যাচ্ছে সনাতনী ব্যান্ড “সত্যম”

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

 

ধর্মীয় ও সনাতনী সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পূজা মণ্ডপে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে যাত্রা শুরু করেছে তরুণদের সংগীত দল সনাতনী রক ব্যান্ড “সত্যম”। গত ২০২৫ সালের ২৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে গঠিত এই ব্যান্ড। তাদের প্রথম পরিবেশনা করেছে পাথরঘাটা গঙ্গাবাড়ির রেট্রো বয়েজ আয়োজিত হোলি ফেস্টিবলে । ইতোমধ্যে তারা আরও বেশ কিছু ধর্মীয় উৎসব কে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

 

ব্যান্ডটির সদস্যরা সত্য সনাতন টিভিকে জানান, পূজা মণ্ডপে কুরুচিপূর্ণ গান ও অশালীন নৃত্যের পরিবর্তে ভক্তিমূলক সংগীত, ধর্মীয় গান ও সুস্থ সাংস্কৃতিক চর্চাকে জনপ্রিয় করাই তাদের মূল লক্ষ্য। তাদের বিশ্বাস, আনন্দ উদযাপনের জন্য অশালীনতার প্রয়োজন নেই বরং শুদ্ধ ও সুন্দর পরিবেশনার মাধ্যমেও উৎসবকে প্রাণবন্ত ও উপভোগ্য করে তোলা সম্ভব। সত্য সনাতন টিভি

 

“সত্যম” ব্যান্ডে ভোকালে রয়েছেন অজয় দাস, পৃথ্বীরাজ ও ভূমিকা মহাজন। লিড গিটারিস্ট হিসেবে আছেন সঞ্জয় দে ও দীপ্ত নন্দী। বেস গিটার বাজান অভ্র নীল এবং ড্রামসে রয়েছেন স্বপ্নীল রায়। পারকাশনে আছেন অর্ণব দাশ তীর্থ। কিবোর্ডে রয়েছেন শুভ দাশ। ব্যান্ড ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভূমিকা মহাজন। সত্য সনাতন টিভি

 

ব্যান্ডটির লিডার সঞ্জয় দে বলেন, অনেকের কাছে রক ব্যান্ড মানেই উচ্চ শব্দ বা আধুনিকতার নামে অশালীনতা। তবে তারা সেই ধারণা পরিবর্তন করতে চান। তাদের মতে, রক সংগীত কেবল একটি আধুনিক পরিবেশনার মাধ্যম, যার মাধ্যমে সনাতন ধর্মীয় গান ও ভক্তিমূলক সংগীতকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা সম্ভব।

 

তিনি আরও বলেন, পূজা শুধু উৎসব নয়; এটি সংস্কৃতি, ঐতিহ্য ও ভক্তির এক মিলনমেলা। তাই পূজার ভাবগাম্ভীর্য বজায় রেখে সুস্থ ও শালীন পরিবেশ সৃষ্টি করতে তারা দর্শনার্থীদের মধ্যে সচেতনতা তৈরির কাজ করবেন। সত্য সনাতন টিভি

 

ব্যান্ডটির পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে পূজার আনন্দ যেন ধর্মীয় মূল্যবোধ, সংস্কৃতি ও ঐতিহ্যের মর্যাদা অক্ষুণ্ণ রেখে উদযাপিত হয়। নতুন প্রজন্মের কাছে ইতিবাচক সাংস্কৃতিক বার্তা পৌঁছে দিতে সবার সহযোগিতা ও সচেতন সমর্থন কামনা করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews