শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত, ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব বিক্রি প্রায় ৮০ কোটি রুপিতে ব্রিটিশ জাদুঘর থেকে বাগদেবীর মূর্তি ফেরাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করছে ভারত বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ পাহাড়তলী থানার অর্থ সম্পাদক নির্বাচিত: কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রেম দাশ অক্ষয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্ন পূরণ, হারমোনিয়াম পেল ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকীতে বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি মন্দিরে বিবাহ সম্পূর্ণ করলেন গীতাপাঠক মিশন দত্ত রামুতে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের ২০২৬ সালের নতুন কমিটি গঠন রাজারকুলে ঋষিব ধর শৌনকের অন্নপ্রাশন উপলক্ষে তিন দিনব্যাপী মহানামযজ্ঞের আয়োজন গোপালগঞ্জে দুই হিন্দু শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মূলহোতা বাঁশখালীতে স্বর্ণ ব্যবসায়ী ও সমাজসেবক তড়িৎ গুহের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি

অপসংস্কৃতির বিরুদ্ধে সনাতনী গানের বার্তা দিচ্ছে ‘ত্রিলোকেশ্বর’

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব ভাটিখাইন সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজামণ্ডপে গত বছরের ২০ অক্টোবর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে সনাতনী ফোকভিত্তিক ব্যান্ড দল ‘ত্রিলোকেশ্বর’। ভক্তিমূলক গান ও সনাতন ধর্মীয় সংস্কৃতির প্রচারের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা ব্যান্ডটির ঘাঁটি চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকায়।

 

ব্যান্ডটির সদস্যরা জানান, বর্তমান সময়ে পূজা মণ্ডপ ও ধর্মীয় আয়োজনগুলোতে ভক্তিমূলক সংস্কৃতির চর্চা কমে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে ধর্মীয় সংগীত ও আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দিতে কাজ করছে ‘ত্রিলোকেশ্বর’।

 

ব্যান্ডটির লিড ও অ্যাডমিন প্রীতম শীল বলেন, “আমরা চাই ভক্তিমূলক গানের মাধ্যমে সনাতন ধর্মের মূল চেতনা মানুষের মাঝে পৌঁছে দিতে। অপসংস্কৃতির পরিবর্তে পূজা মণ্ডপে যেন ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশ বজায় থাকে, সে লক্ষ্যেই আমাদের পথচলা।”

 

ব্যান্ডটির নামকরণের পেছনেও রয়েছে ধর্মীয় দর্শনের প্রতিফলন। সদস্যদের ভাষ্য অনুযায়ী, তাদের লোগোতে ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীকী ভাবনা তুলে ধরা হয়েছে। পদ্মচক্রের মাধ্যমে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রকে কল্পনা করা হয়েছে। একই সঙ্গে শ্রীরামচন্দ্রের পরমভক্ত হনুমান ও মহাদেব শিবের প্রতীকী উপস্থিতিও লোগোতে ফুটিয়ে তোলা হয়েছে। “ত্রিলোকেশ্বর মূলত বিষ্ণু ও শিবের যুগল ভাবধারাকে প্রতিনিধিত্ব করে,” বলেন তারা।

 

ব্যান্ডটির অন্যান্য সদস্যরা হলেন আনন্দ দে (ভোকাল), রিপন দেব (কীবোর্ড), ইমন তালুকদার (বাঁশি), শাওন সেন (ড্রামস), সৌরভ দাশগুপ্ত (গিটার), নয়ন আচার্য (জোড়খাই/ঢোলক), মিলু দাশ (মৃদঙ্গ), আকাশ দাশ (জোড়খাই)। টিম ম্যানেজারের দায়িত্বে রয়েছেন আকাশ মিত্র।

 

ত্রিলোকেশ্বর টিমের সদস্যরা মনে করেন, বিশ্ব ও দেশীয় প্রেক্ষাপটে সনাতন ধর্ম নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এর অন্যতম কারণ হিসেবে তারা ‘প্রচারবিমুখতা’র কথা উল্লেখ করেন। তাদের ভাষ্য, নতুন প্রজন্মকে ছোটবেলা থেকেই একাডেমিক শিক্ষার পাশাপাশি গীতা পাঠের অভ্যাস গড়ে তুলতে হবে।

 

ব্যান্ডটির পক্ষ থেকে সত্য সনাতন টিভিকে বলা হয়, “আমরা চাই আদি ও চিরন্তন সনাতন ধর্মের বার্তা ভক্তিমূলক সংগীতের মাধ্যমে দেশে-বিদেশে ছড়িয়ে পড়ুক। এজন্য সকলের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews