1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
অত্যাচার-অবিচার সহ্য করব না’, সংখ্যালঘু ইস্যুতে ধর্মমন্ত্রী চিন্ময় কৃষ্ণ দাসসহ বন্দীদের মুক্তি ও ৮ দফা দাবিতে বিএসপি’র স্মারকলিপি প্রদান বাঁশখালীর প্রাচীন নিমকালী মন্দিরে দুঃসাহসিক চুরি পশ্চিমবঙ্গে ‘মুসলিম নির্যাতন’ দাবিতে ছড়ানো ভুয়া খবর। পশ্চিমবঙ্গে মুসলিমরা নিরাপদ না থাকলে বাংলাদেশেও হিন্দুরা নিরাপদ থাকবে না’: ড. এনায়েতুল্লাহ আব্বাসী। গানে গানে তরুণদের হৃদয় জয় করছে ‘টিম সুদর্শন’ বিজয়নগরে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় বৈদিক গুরুকুলের উদ্বোধন। জগন্নাথপুরের অজন্তা দেব রায় লন্ডনে টানা দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত খিচুড়ি কিনতে বেরিয়ে নিখোঁজ স্কুলছাত্র সৌরভ দাস শান, ৪ দিন পর কক্সবাজারে উদ্ধার নারায়ণগঞ্জের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রাণকেন্দ্র: জাগ্রত শক্তির আরাধনায় শ্রী শ্রী কালী মন্দির

পশ্চিমবঙ্গে ‘মুসলিম নির্যাতন’ দাবিতে ছড়ানো ভুয়া খবর।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর কয়েকটি এলাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বহু ভিডিওর সঙ্গে এসব ঘটনার সরাসরি সম্পর্ক নেই। বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, মসজিদে আগুন দেওয়া হচ্ছে, মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে কিংবা তারা বাংলাদেশে পালিয়ে আসছে। তবে যাচাই করে দেখা গেছে, এসবের বেশিরভাগই পুরোনো বা ভিন্ন ঘটনার ভিডিও।

 

দ্য ডিসেন্টের অনুসন্ধানে অন্তত ১৫টি ভাইরাল ভিডিও ভুয়া বা বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত হয়েছে। কিছু ভিডিও কাশ্মীর, আসাম, রাজস্থান, দিল্লি কিংবা নেপালের পুরোনো ঘটনার হলেও সেগুলো পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি বলে প্রচার করা হয়েছে।

 

একটি ভাইরাল ভিডিওতে দাবি করা হয়, কলকাতায় মসজিদে আগুন দেওয়া হয়েছে। অথচ সেটি ছিল কাশ্মীরের শ্রীনগরে একটি মাদরাসা ও মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা। আরেকটি ভিডিওতে মসজিদে হামলার কথা বলা হলেও সেটি আসলে তৃণমূল নেতার অফিস ভাঙচুরের দৃশ্য।

 

একইভাবে মুসলিমদের বাড়িঘরে হামলা, আগুন, ভাঙচুর কিংবা কবরস্থান উচ্ছেদের দাবিতে ছড়ানো ভিডিওগুলোর অনেকগুলোই পুরোনো এবং ভিন্ন রাজ্যের ঘটনা। কোথাও দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড, কোথাও উচ্ছেদ অভিযান, আবার কোথাও স্থানীয় সংঘর্ষের দৃশ্যকে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা হিসেবে প্রচার করা হয়েছে।

 

এছাড়া, “মুসলমানরা পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশে পালাচ্ছে” দাবি করে ছড়ানো কয়েকটি ভিডিওও বিভ্রান্তিকর। যাচাইয়ে দেখা যায়, সেগুলোর একটি চরমোনাই মাহফিল শেষে মুসল্লিদের যাত্রার দৃশ্য, আরেকটি কালী প্রতিমা বিসর্জনের ভিডিও, অন্যটি বিশ্ব ইজতেমায় অংশ নিতে মানুষের সমাবেশের দৃশ্য।

 

বিশ্লেষণে দেখা গেছে, এসব পোস্টের মন্তব্যে বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যও ছড়ানো হচ্ছে। ফলে বিভ্রান্তিকর ভিডিওগুলো শুধু ভুল তথ্যই নয়, সাম্প্রদায়িক উত্তেজনাও বাড়াচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট