শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই মন্দিরে চুরির ঘটনায় ফটিকছড়িতে চারজন গ্রেপ্তার ৬৮ বছর পর দখলমুক্ত সিংগাইরের রাধাবল্লভ মন্দিরের জমি চিত্রাঙ্কনে প্রথম বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মংহ্লাসিং রংপুরে দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় মির্জাপুরে পূজার প্রস্তুতির মধ্যেই ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৭ প্রতিমা বড়কলের দুর্গাপূজায় নবমী রাতে ভক্তির সুর তুলবে ধর্মীয় ব্যান্ড ‘বৈদিক’ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, বিয়ের বাড়িতে আনন্দের বদলে কান্না ৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিয়ে ঝুঁকি দেখছে না সরকার ফটিকছড়িতে মন্দিরে ফের চুরি দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটিকে স্বাগত জানালেন বিপ্লব দে পার্থ

আজ রাতে চট্টগ্রামে মঞ্চ মাতাবে ৯টি সনাতনী ব্যান্ড দল

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে আজ শুরু হয়েছে দুই দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন। ভক্তিমূলক সংগীত, গীতাযজ্ঞ ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়েছে পুরো মন্দির প্রাঙ্গণ। আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে আজ থাকছে সনাতনী লাইভ কনসার্ট, যেখানে অংশ নেবে চট্টগ্রামের নয়টি জনপ্রিয় সনাতনী ব্যান্ড দল।

 

আয়োজক সূত্র জানায়, উৎসবের প্রথম দিন শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন গীতিকার ড. সৌমিত্র দাশ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উত্তম দাশ। সংগীত করেছেন শিল্পী অমিত আচার্য্য, অর্পিতা দাশগুপ্ত ও প্রীতি দাশ। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সত্য সনাতন টিভি

 

দ্বিতীয় দিন আজ শনিবার সকালে শুরু হয় পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা যজ্ঞ। দুপুরে ছিলো মহাপ্রসাদের আয়োজন। তবে উৎসবের মূল আকর্ষণ শুরু হবে বিকেল পাঁচটা থেকে। একে একে মঞ্চে উঠবে চট্টগ্রামের নয়টি সনাতনী ব্যান্ড দল।

 

অংশ নেওয়া ব্যান্ডগুলো হলো টিম চট্টেশ্বরী, টিম মহাশক্তি, সাধক, সত্যম, কল্কি, ত্রিনাথ, ত্রিপুন্ড্র, আলেক সাঁই ও পরশুরাম। আয়োজকদের আশা, ভক্তিমূলক গান ও আধ্যাত্মিক আবহে মুখরিত হবে পুরো অনুষ্ঠানস্থল। সত্য সনাতন টিভি

 

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবকে ঘিরে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের সনাতনী সংস্কৃতি ও ভক্তিমূলক সংগীত নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলতেই এই আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews