1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শিবগঞ্জে রামচন্দ্রপুর দুই নারীর হাত পা বেঁধে ডাকাতি। কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যায় জড়িতদের গ্রেপ্তার করেছে র‍্যাব সেই নবজাতক কন্যা শিশুর ঠাঁই হলো ‘শহরের ছোটমণি নিবাসে’ নড়াইলে প্রাচীর তুলে জেলে পাড়ার পথ বন্ধ, প্রশাসনের হস্তক্ষেপে খুলল রাস্তা “নিজের ওপর অনেক অত্যাচার করেছি” অরিজিৎ সিংয়ের সংগ্রামের অজানা অধ্যায় ইমন কল্যাণ সঙ্গীত বিদ্যাপীঠের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান। অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে কক্সবাজারে নয়ন সাধু হত্যার প্রতিবাদে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ সন্ন্যাসী নয়ন দাস হত্যার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ, দোষীদের শাস্তির দাবি রাঙ্গুনিয়ায় শীল কল্যাণ সমিতির সম্মেলন,নতুন নেতৃত্বে পথচলা শুরু

অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

চলচ্চিত্র নির্মাণে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, গত ১৮ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। ওই দিনই রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মিজানুর রহমান নামে এক ব্যক্তি প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলার পর পুলিশ দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। ঘটনাটি প্রকাশ্যে আসে শনিবার (২৫ এপ্রিল)।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর চলচ্চিত্র প্রযোজনায় অংশীদার করার আশ্বাস দিয়ে ক্যান্টনমেন্ট এলাকার পশ্চিম মাটিকাটায় ভুক্তভোগীর বাসা থেকে ৫ কোটি ৫০ লাখ টাকা নেন দেবু প্রসাদ রায়। পরে একই উদ্দেশ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের মাধ্যমে আরও ৫০ লাখ টাকা গ্রহণ করা হয়।

এছাড়া ২০২৪ সালের ১৫ মে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে আরও ৬ কোটি টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে মোট ১ কোটি ২০ লাখ টাকা লেনদেনের কথাও বলা হয়েছে। সর্বশেষ চলতি বছরের ৩০ মার্চ অভিযুক্তের অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা পাঠানো হয়। সত্য সনাতন টিভি

ভুক্তভোগীর দাবি, দীর্ঘ সময় পার হলেও কোনো অর্থ ফেরত দেওয়া হয়নি। বরং টাকা চাইলে নানা অজুহাত দেওয়া হয় এবং একপর্যায়ে হুমকির মুখেও পড়তে হয়। সব মিলিয়ে ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে মামলায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট