1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে হিন্দু তরুণীর মৃত্যু গাইবান্ধার পলাশবাড়ীর ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের মৌন প্রতিবাদ প্রকাশ্যে ভগবান শ্রীরামকে অবমাননার প্রতিবাদে ঢাবিতে প্রতিবাদের ডাক গাইবান্ধায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি স্কুলে খেলা-ধুলার সময় পড়ে আহত, চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তনের ঘোষণা, নতুন নাম হতে যাচ্ছে ‘মহাস্থান উপজেলা’ টরন্টোতে বৈচিত্র্য ও সঙ্গীতের উৎসবে নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় বোনের সুস্থতায় রাতভর মন্দিরে প্রার্থনা করেছিলেন হৃতিক বগুড়ার মোকামতলায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে প্রশাসন গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে সংবাদ সম্মেলন সোমবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় নবনির্মিত এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

এর আগে গত সোমবার (২০ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে মন্দিরটির দ্বারোদ্ঘাটন অনুষ্ঠিত হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য অঞ্চলবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

 

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। এতে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠানে অংশ নেন অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী ও কো-চেয়ারম্যান অনিতা চৌধুরীসহ সংশ্লিষ্টরা। সত্য সনাতন টিভি

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের সংগঠন সনাতন ধর্ম পরিষদের দাবির পরিপ্রেক্ষিতে ২০১১ সালে মন্দির নির্মাণের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি প্রায় ২০ হাজার বর্গফুট জমির ওপর মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সত্য সনাতন টিভি

 

নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দিরের মূল অবকাঠামো নির্মাণে অর্থায়ন করেছে অদুল-অনিতা ফাউন্ডেশন। ট্রাস্টি অদুল কান্তি চৌধুরী ও অনিতা চৌধুরীর ব্যক্তিগত অনুদানে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

 

মন্দিরটির নকশা ও প্রকৌশল সহায়তা দিয়েছে ‘এস্ট্রো’, আর অভ্যন্তরীণ সজ্জার দায়িত্বে ছিল ‘দি-অ্যাড কমিউনিকেশন’। পুরো প্রকল্পের তত্ত্বাবধানে ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত মন্দির নির্মাণ ও পরিচালনা কমিটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট