রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

ফরিদপুরে প্রদীপ পাল নামে এক যুবকের বিরুদ্ধে কুরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

“সচেতন নাগরিকবৃন্দ, ফরিদপুর” ব্যানারে ফরিদপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ফরিদপুর ‌‌জেলার আলফাডাঙ্গা থানায় প্রদীপ পাল ‌ নামীয় ফেসবুক আইডি থেকে পবিত্র কুরআন শরিফ অবমাননা ও মিথ্যা অপপ্রচারের অভিযোগে

প্রদীপ পাল নামের এক ব্যক্তির সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এস এম রাকিবুল ইসলাম, সদস্য সচিব আশিকুর রহমান সজল, সালমান রহমান পিয়াল, সহ-মুখপাত্র মাশরাফি আফ্রিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরআন অবমাননাকর পোস্ট দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ ফরিদপুরের পুলিশ সুপারের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। তবে এই ঘটনার ভুক্তভোগী প্রদীপ পাল ও তার পরিবারের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews