শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত, ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব বিক্রি প্রায় ৮০ কোটি রুপিতে ব্রিটিশ জাদুঘর থেকে বাগদেবীর মূর্তি ফেরাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করছে ভারত বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ পাহাড়তলী থানার অর্থ সম্পাদক নির্বাচিত: কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রেম দাশ অক্ষয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্ন পূরণ, হারমোনিয়াম পেল ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকীতে বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি মন্দিরে বিবাহ সম্পূর্ণ করলেন গীতাপাঠক মিশন দত্ত রামুতে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের ২০২৬ সালের নতুন কমিটি গঠন রাজারকুলে ঋষিব ধর শৌনকের অন্নপ্রাশন উপলক্ষে তিন দিনব্যাপী মহানামযজ্ঞের আয়োজন গোপালগঞ্জে দুই হিন্দু শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মূলহোতা বাঁশখালীতে স্বর্ণ ব্যবসায়ী ও সমাজসেবক তড়িৎ গুহের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি

গানে গড়ে উঠছে পরিচিতি, প্রশংসায় ভাসছেন মনামি রায়

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁওয়ের তরুণী মনামি রায় এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গানের মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। বিশেষ করে ফেসবুকে নিয়মিত গান প্রকাশ করে তিনি শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছেন।

 

মনামির কণ্ঠে আধুনিক বাংলা গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লালনগীতি, পুরোনো দিনের জনপ্রিয় গান, হিন্দি গানসহ ভক্তিমূলক সংগীতও সমানভাবে প্রাণ পায়। তার কণ্ঠের বৈচিত্র্য ও আবেগময় পরিবেশনা সহজেই শ্রোতাদের মন ছুঁয়ে যাচ্ছে। সত্য সনাতন টিভি

 

বর্তমানে তিনি ঠাকুরগাঁও ইকো কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি-২৬ ব্যাচের শিক্ষার্থী। পড়াশোনার চাপের মধ্যেও সুরের প্রতি গভীর টান থেকেই নিয়মিত গান চর্চা এবং তা অনলাইনে শেয়ার করে যাচ্ছেন।

 

শৈশব থেকেই নাচ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন মনামি। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেছেন সাফল্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে গানই হয়ে উঠেছে তার মূল পরিচয়ের জায়গা।

 

তার সংগীতচর্চার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয় আখাউড়া শিল্পকলা একাডেমিতে। সেখান থেকেই সংগীতের ভিত্তি তৈরি হয়। এরপর নিজের ভালোবাসা, পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তিনি এগিয়ে চলেছেন গানের পথে। সত্য সনাতন টিভি

 

মনামি রায়ের এই ধারাবাহিক প্রচেষ্টা ও প্রতিভা তাকে ভবিষ্যতে সংগীত জগতে আরও বড় জায়গায় পৌঁছে দেবে এমনটাই প্রত্যাশা করছেন তার অনুসারীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews