1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক : অংকন দে | ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

 

ফরিদপুরে সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে আজ মঙ্গলবার।

 

এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমি ফরিদপুরের প্রশিক্ষক ফারুক হোসেন।

 

অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন সুরলহরি সংগীত একাডেমি ফরিদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীমতি চারুবালা রানী সরকার। পরে নববর্ষকে স্বাগত জানিয়ে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন মোহাম্মদ ফারুক হোসেন, অমল বিশ্বাস, সরস্বতী রানী বিশ্বাস, অনির্বাণ সরকার, নওমি বিশ্বাস মেধা, প্রীতি দাস, প্রীতি সাহা, জুই সাহা, আরাধ্যা সাহা, অনন্যা দাস, অঙ্কুশ সরকারসহ অন্যান্য শিল্পীরা। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সুরলহরি সংগীত একাডেমি ফরিদপুরের বর্তমান সভাপতি গৌতম কুমার সরকার। প্রধান অতিথির বক্তব্যে ফারুক হোসেন বাংলা নববর্ষের সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে সংগীতচর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানটি সুরলহরি সংগীত একাডেমির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট