শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত, ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব বিক্রি প্রায় ৮০ কোটি রুপিতে ব্রিটিশ জাদুঘর থেকে বাগদেবীর মূর্তি ফেরাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করছে ভারত বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ পাহাড়তলী থানার অর্থ সম্পাদক নির্বাচিত: কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রেম দাশ অক্ষয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্ন পূরণ, হারমোনিয়াম পেল ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকীতে বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি মন্দিরে বিবাহ সম্পূর্ণ করলেন গীতাপাঠক মিশন দত্ত রামুতে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের ২০২৬ সালের নতুন কমিটি গঠন রাজারকুলে ঋষিব ধর শৌনকের অন্নপ্রাশন উপলক্ষে তিন দিনব্যাপী মহানামযজ্ঞের আয়োজন গোপালগঞ্জে দুই হিন্দু শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মূলহোতা বাঁশখালীতে স্বর্ণ ব্যবসায়ী ও সমাজসেবক তড়িৎ গুহের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি

অল্প বয়সে বিয়ে করে ভুল করেছি : অপু বিশ্বাস

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

 

ঢালিউডের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বলেন। সেখানে অল্প বয়সে বিয়ের সিদ্ধান্তকে জীবনের একটি ভুল হিসেবে উল্লেখ করেন এই তারকা। সত্য সনাতন টিভি

 

বিয়েকে জীবনের টার্নিং পয়েন্ট বলা যায় কি না এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, বিয়ে তার জীবনে কোনো ইতিবাচক মোড় আনেনি। বরং আবেগতাড়িত হয়ে কম বয়সে নেওয়া সেই সিদ্ধান্তকে এখন তিনি ভুল হিসেবেই দেখেন। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, মানসিক পরিপক্বতা না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

 

ভবিষ্যতে নতুন করে সংসার শুরু করার পরিকল্পনা আছে কি না এ বিষয়ে সরাসরি কিছু বলেননি তিনি। এ প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, এ মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় তিনি নেই। সত্য সনাতন টিভি

 

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ট্রল প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এসব নেতিবাচক মন্তব্য তাকে খুব একটা প্রভাবিত করে না। বেশিরভাগ সময় তিনি সেগুলো এড়িয়ে চলেন, আবার কখনো কখনো বিষয়গুলো উপভোগও করেন।৷ সত্য সনাতন টিভি

 

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে এসে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। পরে ২০১৮ সালের ১২ মার্চ তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। এই দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews