1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে হত্যা ঘিরে হিন্দুপাড়ায় হামলা: দ্রুত বিচার আইনে মামলা, গ্রেপ্তার ৪ স্ব ইচ্ছায় ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে, পরিবারের জিম্মায় গিয়ে বরকে আইনি নোটিশ বাংলাদেশ সনাতন পার্টির আন্তর্জাতিক শাখার ৪২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। হাম থেকে রক্ষায় ফরিদপুরের এক গ্রামে ৬০ বছর ধরে হচ্ছে শীতলা পূজা পরলোক গমন করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে গুপ্তি গীতাযজ্ঞ আশ্রমের ধর্মীয় অনুষ্ঠানে ভক্তসেবায় বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ। গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরে উৎসবমুখর পরিবেশে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ। শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দিরে বার্ষিক ক্ষেত্রপাল উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় আয়োজন: গীতা পাঠ, চণ্ডীপাঠ ও চণ্ডীযজ্ঞ অনুষ্ঠিত হবে। রাঙ্গুনিয়ায় মন্দিরে চুরি, নিরাপত্তা জোরদারে তাৎক্ষণিক উদ্যোগ রবীন্দ্রসঙ্গীতে জাতীয় চ্যাম্পিয়ন ফরিদপুরের প্রতীচ্য কুমার দে

রংপুরে হত্যা ঘিরে হিন্দুপাড়ায় হামলা: দ্রুত বিচার আইনে মামলা, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

রংপুর নগরে এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনার জেরে হিন্দুপাড়ায় বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

 

রোববার (দুপুরে) রংপুর মহানগর পুলিশের নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ বিন কাশেম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫–৩০ জনকে আসামি করা হয়েছে। সত্য সনাতন টিভি

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরের নূরপুর এলাকার মো. শান্ত (২১), দক্ষিণ কামাল কাছনা এলাকার আশিক ইসলাম (২২), তাঁর ভাই রাতুল ইসলাম (২০) এবং একই এলাকার নাহিদ ইসলাম (২৩)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে নগরের ২৪ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়ায় হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২০টি দোকানের শাটার ভাঙচুর করা হয় এবং প্রায় ১০টি বসতবাড়ির গেট, জানালা ও টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়। সত্য সনাতন টিভি

 

এর আগে বৃহস্পতিবার বিকেলে কামাল কাছনা দাসপাড়া (মাছুয়াপাড়া) মোড়ে রাকিব হাসান (২০) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি পাশের বৈরাগীপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় নিহতের বাবা আবদুস সামাদ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। সত্য সনাতন টিভি

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে রাকিবের দাফন শেষে একদল যুবক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মাছুয়াপাড়া এলাকায় গিয়ে হামলা চালায়। ক্ষতিগ্রস্তদের দাবি, হত্যাকাণ্ডের সাক্ষী না হওয়াকে কেন্দ্র করে তাঁদের ওপর এ হামলা হয়। সত্য সনাতন টিভি

 

রংপুর মহানগর পুলিশের উপকমিশনার হাবিবুর রহমান জানান, হত্যাকাণ্ডের পেছনে মাদকসংক্রান্ত বিরোধ ও ব্যক্তিগত দ্বন্দ্ব উভয় বিষয়ই তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, “ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করতে তৃতীয় পক্ষ ভাঙচুরে জড়িত থাকতে পারে।”

 

পুলিশ জানিয়েছে, বর্তমানে হিন্দুপাড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট