রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

স্ব ইচ্ছায় ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করে বিয়ে, পরিবারের জিম্মায় গিয়ে বরকে আইনি নোটিশ

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নে এক তরুণীর ধর্মান্তর ও বিয়ে ঘিরে নানা বিতর্ক, অভিযোগ ও পাল্টা অভিযোগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বর অনন্ত চৌধুরীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতির অভিযোগও উঠেছে। সত্য সনাতন টিভি

 

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, কানিজ ফারজানা নামের ওই তরুণী গত বছরের ২৪ আগস্ট নিজ ইচ্ছায় সনাতন ধর্ম গ্রহণ করেন এবং পরে মন্দিরে গিয়ে অনন্ত চৌধুরীকে বিয়ে করেন। বিয়ের বিষয়টি পরিবারের সদস্যরা আগেই জানতেন বলে দাবি করা হয়েছে। বিয়ের পরও তিনি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। সত্য সনাতন টিভি

 

তবে গত ১৪ মার্চ ২০২৬ তারিখে ঘটনাটি নতুন মোড় নেয়। ওইদিন ফারজানা ও তাঁর স্বামী বাড়ি থেকে বেরিয়ে যান। তিন দিন পর তাঁর বড় বোন তাঁদের খুঁজে বের করে ফারজানাকে নিজের বাসায় নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে সেখানেই ফারজানা একটি পুত্রসন্তানের জন্ম দেন।

 

বর্তমানে ফারজানা পরিবারের জিম্মায় রয়েছেন বলে জানা গেছে। স্বামীর পক্ষের অভিযোগ, পরিবার তাঁর ওপর চাপ সৃষ্টি করছে। তাঁদের দাবি, ফারজানার বাবার পক্ষ থেকে অনন্ত চৌধুরীকে মুসলিম ধর্ম গ্রহণ না করলে মেয়েকে ত্যাজ্য করার হুমকি দেওয়া হয়েছে। সত্য সনাতন টিভি

 

এদিকে, সম্প্রতি একটি হলফনামা সামনে আসে, যেখানে দাবি করা হয় ফারজানাকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছিল। তবে স্বামীর পক্ষ এটিকে ‘পরিকল্পিত অপপ্রচার’ বলে দাবি করেছে। তাঁদের অভিযোগ, পারিবারিক চাপে ফারজানাকে দিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে ওই হলফনামা করানো হয়েছে, যাতে অনন্ত চৌধুরীকে আইনি জটিলতায় ফেলা যায়।

 

অন্যদিকে, মেয়ের পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সত্য সনাতন টিভি

 

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি সংবেদনশীল হওয়ায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন জরুরি। একই সঙ্গে ফারজানার ব্যক্তিগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিভিন্ন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews