বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রা-ণ গেল প্রাথমিকের শিক্ষক অসিত চন্দ্র দাসের।

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত অসিত চন্দ্র দাস (৩৫) রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। তিনি উপজেলার সতানন্দপুর গ্রামের বাসিন্দা ও মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র দাসের ছেলে। সত্য সনাতন টিভি

 

বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে দিরাই পৌরসভার মজলিশপুর এলাকায় নিজ নির্মাণাধীন বাড়িতে কাজ তদারকির সময় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বাড়ির নির্মাণকাজ দেখভাল করার সময় অসাবধানতাবশত একটি মাল্টিপ্লাগে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সত্য সনাতন টিভি

 

অসিত চন্দ্র দাসের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী ও ৭ ও ৪ বছর বয়সী দুই কন্যাসন্তান রেখে গেছেন। প্রিয় শিক্ষককে হারিয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।

 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews