বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

বিচারহীনতায় বাড়ছে সাম্প্রদায়িক হামলার ঝুঁকি : ঐক্য পরিষদ।

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনা বেড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটি এসব ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

 

গত ৯ এপ্রিল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিষদ জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত তিন মাসে সারা দেশে অন্তত ১০০টির বেশি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে হত্যাকাণ্ড, ধর্ষণ, মন্দিরে হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের মতো ঘটনা রয়েছে।

 

সংগঠনটির তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের ওপর অন্তত ৪০টির বেশি হামলার ঘটনা ঘটে। ফেব্রুয়ারিতে এ সংখ্যা দাঁড়ায় প্রায় ৫০টিতে। মার্চ মাসেও সহিংসতার ধারাবাহিকতা অব্যাহত থাকে, যেখানে ৩০টির বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে। সত্য সনাতন টিভি

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন এবং অনেক পরিবার আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর ও জমি দখলের ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়েছে বলে উল্লেখ করা হয়।

 

পরিষদের নেতারা বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এ ধরনের সহিংসতা কমবে এমন প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বরং বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে হামলার ঘটনা ঘটছে। সত্য সনাতন টিভি

 

এ পরিস্থিতিতে সংগঠনটি কয়েকটি দাবি তুলে ধরে। এর মধ্যে রয়েছে দ্রুত বিচার নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং একটি জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন।

 

পরিষদের সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ বলেন, “সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews