শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত, ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব বিক্রি প্রায় ৮০ কোটি রুপিতে ব্রিটিশ জাদুঘর থেকে বাগদেবীর মূর্তি ফেরাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করছে ভারত বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ পাহাড়তলী থানার অর্থ সম্পাদক নির্বাচিত: কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রেম দাশ অক্ষয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্ন পূরণ, হারমোনিয়াম পেল ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকীতে বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি মন্দিরে বিবাহ সম্পূর্ণ করলেন গীতাপাঠক মিশন দত্ত রামুতে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের ২০২৬ সালের নতুন কমিটি গঠন রাজারকুলে ঋষিব ধর শৌনকের অন্নপ্রাশন উপলক্ষে তিন দিনব্যাপী মহানামযজ্ঞের আয়োজন গোপালগঞ্জে দুই হিন্দু শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মূলহোতা বাঁশখালীতে স্বর্ণ ব্যবসায়ী ও সমাজসেবক তড়িৎ গুহের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি

সংগীতে ধর্মীয় চেতনা ছড়াতে মাঠে নামছে সনাতনী ব্যান্ড ‘মহামায়া’

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

ধর্মীয় চেতনা ও সংগীতের শক্তিকে একত্রে ধারণ করে নতুনভাবে পথচলা শুরু করেছে সনাতনী ব্যান্ড ‘মহামায়া’। সনাতন ধর্মের মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই ব্যান্ডের উদ্যোগ ইতিমধ্যে সাড়া ফেলেছে স্থানীয়ভাবে।

 

ব্যান্ডটির প্রতিষ্ঠাতা অমিত কর ও এ্যানি মল্লিক কর সত্য সনাতন টিভিকে জানান, তাদের মূল লক্ষ্য সনাতনী সমাজের তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি থেকে দূরে রাখা এবং ধর্মীয় সংগীতের মাধ্যমে একটি ইতিবাচক সাংস্কৃতিক ধারা গড়ে তোলা। তারা চান পূজা মণ্ডপসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আয়োজনে সনাতনী গানকে আরও জনপ্রিয় করে তুলতে। সত্য সনাতন টিভি

 

‘মহামায়া’ ব্যান্ডের সদস্যরা হলেন মেইন ভোকাল এ্যানি মল্লিক, সাপোর্ট ভোকাল অভিজিৎ ধর, ড্রামার রকি মুখার্জি, কীবোর্ডে অপূর্ব বৈষ্ণব, লিড গিটারিস্ট দীপ্ত, বেইজ গিটারিস্ট রনি শীল এবং মৃদঙ্গে ইমন সেন। ব্যান্ডটির পরিচালনায় রয়েছেন অমিত কর ও সুমন মহাজন। সত্য সনাতন টিভি

 

ব্যান্ডের সদস্যরা জানান, তারা নিজেদের মৌলিক সনাতনী গান তৈরি করার পরিকল্পনা করছেন, যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শ্রোতাদের আকৃষ্ট করা যায়। পাশাপাশি মা দুর্গা, শ্রীকৃষ্ণ, শ্রীরাম ও মহাদেবের নামভিত্তিক ভক্তিমূলক গান পরিবেশনের মাধ্যমে ধর্মীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে চান তারা।

 

তাদের মতে, বর্তমান সময়ে ডিজে গান ও বিদেশি সংস্কৃতির প্রভাব তরুণদের মাঝে বাড়ছে। এ পরিস্থিতিতে দেশীয় সনাতনী সংস্কৃতি ও সংগীতকে সামনে এনে এক ভিন্নধর্মী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলাই তাদের লক্ষ্য। সত্য সনাতন টিভি

 

ব্যান্ডটির সদস্যরা আরও জানান, তারা শুধু সংগীতচর্চায় সীমাবদ্ধ থাকতে চান না; বরং জাতপাতের বৈষম্য, কুসংস্কার ও ধর্মান্তর প্রতিরোধে সচেতনতা তৈরিতেও কাজ করতে চান।

 

‘মহামায়া’ ব্যান্ডের এই উদ্যোগ সনাতনী সমাজে নতুন আশার সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews