শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই মন্দিরে চুরির ঘটনায় ফটিকছড়িতে চারজন গ্রেপ্তার ৬৮ বছর পর দখলমুক্ত সিংগাইরের রাধাবল্লভ মন্দিরের জমি চিত্রাঙ্কনে প্রথম বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মংহ্লাসিং রংপুরে দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় মির্জাপুরে পূজার প্রস্তুতির মধ্যেই ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৭ প্রতিমা বড়কলের দুর্গাপূজায় নবমী রাতে ভক্তির সুর তুলবে ধর্মীয় ব্যান্ড ‘বৈদিক’ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, বিয়ের বাড়িতে আনন্দের বদলে কান্না ৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিয়ে ঝুঁকি দেখছে না সরকার ফটিকছড়িতে মন্দিরে ফের চুরি দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটিকে স্বাগত জানালেন বিপ্লব দে পার্থ

ধর্মীয় গানের মাধ্যমে অপসংস্কৃতি রোধে চট্টগ্রামে ‘বৈদিক’ ব্যান্ডের পথচলা

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৩৩ বার পড়া হয়েছে

 

সনাতন ধর্মীয় সংগীতকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে যাত্রা শুরু করেছে একটি সংগীত দল ‘বৈদিক’। ধর্মীয় চেতনা ও ভক্তিমূলক গানের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়াই এই ব্যান্ডের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সত্য সনাতন টিভি

 

ব্যান্ডটির লিড ভোকাল বিশাখা ঘোষের নেতৃত্বে সংগীত পরিবেশন করবেন একদল তরুণ শিল্পী। দলে সাইড ভোকালে রয়েছেন শ্রী জয় দে, ড্রামসে নীল দাশ, কিবোর্ডে বিশ্বজিৎ নাথ এবং জোড় হাইয়ে জয় দাশ। এছাড়া মৃদঙ্গে কৃষ্ণ দাশ, ডারবুকায় বিজয় দাশ এবং কাহনে রয়েছেন রবিন দত্ত। সত্য সনাতন টিভি

 

ব্যান্ডটির সদস্যরা জানান, সনাতন ধর্মীয় গানগুলোকে মানুষের সামনে তুলে ধরা এবং ভক্তিমূলক সংগীতের প্রতি আগ্রহ তৈরি করাই তাদের প্রধান উদ্দেশ্য। ‘বৈদিক’ নামকরণের কারণ ব্যাখ্যা করে তারা বলেন, “বৈদিক শব্দটির অর্থ বেদ-সম্পর্কীয় বা বেদসম্মত। প্রাচীন ভারতীয় বেদ থেকে উদ্ভূত এই শব্দটি জ্ঞান, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রতীক। সেই ভাবনা থেকেই আমাদের এই নামকরণ।” সত্য সনাতন টিভি

 

বর্তমান সময়ে বিভিন্ন পূজামণ্ডপে অপসংস্কৃতির প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্যান্ড সদস্যরা বলেন, ধর্মীয় গানের মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি সনাতন সংস্কৃতির প্রতি আকৃষ্ট করাই তাদের লক্ষ্য। তারা মনে করেন, ভক্তিমূলক সংগীত মানুষের মধ্যে ধর্মের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বাড়াতে সহায়ক হবে। সত্য সনাতন টিভি

 

ব্যান্ডটির প্রতিষ্ঠাতা রবিন দত্ত জানান, “আমরা চাই ধর্মীয় সংগীতের মাধ্যমে মানুষ আনন্দ পাক এবং একই সঙ্গে নিজেদের শিকড়ের সঙ্গে যুক্ত থাকুক। এতে করে তরুণ প্রজন্ম অপসংস্কৃতির দিকে ঝুঁকে পড়া থেকে বিরত থাকবে।”

 

‘বৈদিক’ ব্যান্ডের সদস্যরা আশা করছেন, তাদের এই উদ্যোগ সনাতন ধর্মীয় সংগীতকে নতুন মাত্রা দেবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews