বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

নেত্রকোনায় প্রতিবেশীর ঘর থেকে দুই বছরের শিশু অন্তিমের গলাকাটা লাশ উদ্ধার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওরাঞ্চলে প্রতিবেশীর ঘর থেকে অন্তিম নামে দুই বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার বরান্তর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অন্তিম ওই গ্রামের বাসিন্দা সাগর চন্দ্র বর্মণের ছেলে।

 

স্থানীয়দের ভাষ্য, বিকেলের দিকে প্রতিবেশী সুকুমারের ঘর থেকে শিশুর কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে যান। সেখানে গিয়ে তারা শিশুটিকে গলার অর্ধেক কাটা অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। সত্য সনাতন টিভি

 

খবর পেয়ে পুলিশকে জানানো হলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। তিনি জানান, ঘটনাস্থলটি হাওর এলাকায় হওয়ায় থানা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে। সেখানে পৌঁছে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

 

তিনি আরও বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়। সত্য সনাতন টিভি

 

এদিকে, ঘটনাটি পারিবারিক বিরোধের জেরে নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) অলক কান্তি সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews