শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত, ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব বিক্রি প্রায় ৮০ কোটি রুপিতে ব্রিটিশ জাদুঘর থেকে বাগদেবীর মূর্তি ফেরাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করছে ভারত বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ পাহাড়তলী থানার অর্থ সম্পাদক নির্বাচিত: কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রেম দাশ অক্ষয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্ন পূরণ, হারমোনিয়াম পেল ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকীতে বাংলাদেশ মন্দির কমিটি, নাটোর জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি মন্দিরে বিবাহ সম্পূর্ণ করলেন গীতাপাঠক মিশন দত্ত রামুতে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের ২০২৬ সালের নতুন কমিটি গঠন রাজারকুলে ঋষিব ধর শৌনকের অন্নপ্রাশন উপলক্ষে তিন দিনব্যাপী মহানামযজ্ঞের আয়োজন গোপালগঞ্জে দুই হিন্দু শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মূলহোতা বাঁশখালীতে স্বর্ণ ব্যবসায়ী ও সমাজসেবক তড়িৎ গুহের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি

আজ রাঙ্গামাঠিতে আগমন ঘটছে সনাতনী রক ব্যান্ড ‘টিম অযোধ্যা’র

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

 

আজ ২৬ মার্চ ২০২৬ ইংরেজি রোজ বৃহস্পতিবার রাত ০৮ ঘটিকায় রাঙামাটিতে প্রথমবারের মতো আগমন ঘটছে সনাতনী ধারার রক ব্যান্ড ‘টিম অযোধ্যা’র। বাসন্তী পূজার অষ্টমী তিথিতে শ্রী শ্রী গঙ্গা মাতৃ মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে ব্যান্ডটি। আয়োজকরা জানান, ধর্মীয় আবহ বজায় রেখে ভক্তিমূলক সংগীতের মাধ্যমে পূজামণ্ডপে এক নতুন মাত্রা যোগ করাই এ আয়োজনের লক্ষ্য। সত্য সনাতন টিভি

 

ব্যান্ডটির প্রতিষ্ঠাতা দেবু চক্রবর্ত্তী বলেন, সনাতনী সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দিতে তারা কাজ করে যাবে। পূজা মণ্ডপে ‘অপসংস্কৃতি’ দূর করে ধর্মীয় সংগীতের মাধ্যমে ভক্তিমূলক পরিবেশ তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য। তারা মনে করে, প্রতিটি পূজামণ্ডপে সাত্ত্বিকতা বজায় রাখা জরুরি এবং সংগীত সেই পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সত্য সনাতন টিভি

 

ব্যান্ডটির নাম ‘অযোধ্যা’ রাখার কারণ জানতে চাইলে সদস্যরা জানান, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের জন্মভূমি ‘অযোধ্যা’র নামানুসারেই এ নামকরণ। এর মধ্য দিয়ে তারা ধর্মীয় ঐতিহ্য ও মূল্যবোধকে তুলে ধরতে চান।

 

ব্যান্ড ‘অযোধ্যা’র সদস্যদের মধ্যে রয়েছেন, কণ্ঠে প্লাবন কুমার দীপ্ত, কীবোর্ড ও সাইড ভোকালে দেবু চক্রবর্ত্তী, লিড গিটারে প্রিয় চক্রবর্ত্তী, বেস গিটারে সৌমেন চক্রবর্ত্তী, ড্রামসে আকাশ কুমার শুভ, পারকিউশনে লিটন চৌধুরী এবং বাঁশিতে প্রকাশ শীল।

 

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ মার্চ সন্ধ্যায় বাসন্তী পূজার অনুষ্ঠানে ভক্তদের উপস্থিতিতে পূজা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠবে। আয়োজনে অংশ নিতে স্থানীয় ভক্তদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকেও দর্শনার্থীরা আসবেন বলে আশা করা হচ্ছে। সত্য সনাতন টিভি

 

সনাতনী সংগীত ও ভক্তিমূলক পরিবেশনায় নতুনত্ব আনতে ‘অযোধ্যা’র এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews