1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাসন্তী পূজায় আত্মপ্রকাশ করছে সনাতনী ব্যান্ড পরশুরাম। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী হর্ষিল কালিয়ার মৃত্যু বাংলাদেশ সনাতন স্বেচ্ছাসেবক মহাসংঘের ৩৯ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন অভিযানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এএসআই রুপম দে’র মৃত্যু ৫৩১ বছরের ঐতিহ্যে মুখর শেখরনগর, ইছামতীর তীরে কালীপূজায় ভক্তসমাগম মঠবাড়িয়ায় স্কুলছাত্রী বৃন্তিকা প্রমী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফটিকছড়িতে দগ্ধ সীমা দাসের পাশে মানবিক সহায়তা, আবারও অর্থ পৌঁছে দিলেন অন্তর রায়। বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় অপর্ণা রায় দাস। শ্রীমঙ্গলে শ্রীরাম নবমী উদযাপন, পুষ্পাঞ্জলি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হবে দিন। দক্ষিণ কাট্টলীতে ৯৪ বছরের ঐতিহ্যে শুরু হচ্ছে বাসন্তী পূজা

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী হর্ষিল কালিয়ার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

মাত্র ৩০ বছর বয়সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া। সোমবার (২৩ মার্চ) রাতে জয়পুর শহরে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে জয়পুরের মানসরোবর এলাকার শিপরা পথ সড়কে নগর নিগম কার্যালয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। কাজ শেষে নিজ গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন হর্ষিল। একটি মোড় ঘোরার সময় দ্রুতগতির তার ওয়াগন-আর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়।

 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, উচ্চগতির কারণে আঘাতটি ছিল প্রচণ্ড। এতে হর্ষিল মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সত্য সনাতন টিভি

 

হর্ষিল কালিয়া একাধারে অভিনেত্রী, মডেল ও সাবেক সংবাদ উপস্থাপিকা ছিলেন। শিক্ষাজীবনে তিনি আইআইএস ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে পড়াশোনা করেন। পাশাপাশি ভাতখণ্ডে বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যে প্রশিক্ষণ নেন।

 

পরে বাবার পথ অনুসরণ করে তিনি টেলিভিশন সংবাদ উপস্থাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। অভিনয়ে তিনি পরিচিতি পান ক্রাইম নেক্সট ডোর ওয়েব সিরিজে কাজের মাধ্যমে। এছাড়া ‘হাট পাগলি’সহ বিভিন্ন রাজস্থানি ও হিন্দি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন।

 

মডেলিং অঙ্গনেও তার সাফল্য ছিল উল্লেখযোগ্য। ২০২১ সালে ‘মিস ডিভা রাজস্থান’ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হন তিনি এবং ‘মিস পিঙ্ক সিটি’র ফাইনালিস্ট ছিলেন।

 

অকাল এ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও ভক্তদের মধ্যে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট