বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

লক্ষ্মীপুরে ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে প্রাণ গেল মহোহরী দাসের।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে কালবৈশাখী ঝড়ের মধ্যে সড়কের ওপর উপড়ে পড়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মনোহরী দাস (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মনোহরী দাস কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের বাসিন্দা। তিনি কর্মজিৎ সাধুর ছেলে। সত্য সনাতন টিভি

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মনোহরী। পথে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে ভবানীগঞ্জ কলেজ এলাকায় একটি গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যায়। অন্ধকারে গাছটি দেখতে না পেয়ে সেটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে তাঁর মোটরসাইকেলের। এতে তিনি গুরুতর আহত হন।

 

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সময় তিনি একাই মোটরসাইকেল চালাচ্ছিলেন বলে জানা গেছে।

 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে সড়কে বাধা সৃষ্টি হলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews