বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাঁশি মোহন দাশের মৃত্যু,আহত ৮

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম কক্সবাজার আরকান সড়কের পটিয়া জলুরদিঘী পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তি লোহাগাড়া উপজেলার বাসিন্দা বাঁশি মোহন দাশ (৫০) বলে জানা গেছে।

 

পুলিশ জানায়, রাস্তার পাশে খড়ে আগুন দেওয়ার ফলে সড়কজুড়ে ধোঁয়া ও অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়। এতে করে দুটি ঈগল পরিবহনের বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। একই সময়ে একটি মারসা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়।

 

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। দ্রুত উদ্ধার কাজ চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ঘটনার পর পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার কারণে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও পরে ক্ষতিগ্রস্ত তিনটি গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। সত্য সনাতন টিভি

 

আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে মোহাম্মদ (৫০), জয়নাল (৩০), মিন্টু দাশ (১৯), আনোয়ার (৩৮), নুরুল আলম (২৯), তাহের (৪৬), টিপু চৌধুরী (৩৬) ও শিরিন আকতার (৪৭) রয়েছেন। এদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে অবাধে খড় বা আবর্জনায় আগুন দেওয়ার কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews