1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল আকাশে উঠবে রক্তাভ ‘ব্লাড মুন’, বাংলাদেশে দেখা যাবে শেষাংশ বাগেরহাটে প্রাইভেট কার এর ধাক্কায় কলেজছাত্র কৌশিক দেব নাথ নিহত ফেনীর দাগনভূঞায় পারিবারিক মন্দিরে লুটপাট ও অগ্নিসংযোগ। মীরসরাইয়ে গভীর রাতে আগুনে পুড়ে ছাই দুই হিন্দু বসতঘর। মধ্যযুগীয় কায়দায় কর্মচারী নারায়ণ হালদারকে নির্যাতন, মালিক শেখর বসু গ্রেফতার।  চন্দনাইশে গরু চুরি করতে এসে গুলি করে হত্যা,প্রধান আসামি নাছির গ্রেপ্তার। অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী পাতালকালী মন্দিরে দুই দিনব্যাপী মহতি ধর্মসভা ও চণ্ডীপাঠ। বাউফলে শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরে হামলা, কালী প্রতিমা ভাঙচুর। ৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার

বাগেরহাটে প্রাইভেট কার এর ধাক্কায় কলেজছাত্র কৌশিক দেব নাথ নিহত

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কৌশিক দেবনাথ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট–রূপসা আন্তঃজেলা মহাসড়কের ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত কৌশিক ফকিরহাট উপজেলার ব্রাহ্মণ রাগদিয়া গ্রামের কৃষ্ণপদ দেবনাথের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগেরহাট দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী কৌশিক গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই প্রাইভেট কারটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

 

খবর পেয়ে ফকিরহাট ইউনিটের ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত কৌশিককে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সত্য সনাতন টিভি

 

ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়া জানান, সংবাদ পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছিল। সত্য সনাতন টিভি

 

এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার বিষয়টি জানার পর প্রাইভেট কারটি শনাক্তের চেষ্টা শুরু হয়েছে। গাড়িচালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পলাতক গাড়িটি শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট